Women's T20 World Cup: টানা চতুর্থবারের জন্য মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই নিয়ে সপ্তমবার বিশ্বসেরার মুকুট উঠল অজিদের মাথায়।

Women's T20 World Cup: মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (england vs australia)। এই নিয়ে সপ্তমবার খেতাব জিতল তারা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। জবাবে বেথ মুনির দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং আর ফোবি লিচফিল্ডের ৪৮ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া মাত্র ১৭.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় (eng vs aus women final)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইংল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

রান তাড়া করতে নেমে জর্জিয়া ওয়ারহ্যাম মাত্র ৯ রান করে হতাশ করলেও, দ্বিতীয় উইকেটে বেথ মুনি এবং লিচফিল্ড জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তারা ৬৭ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়ার জয়ের ভিত তৈরি করে দেন। লিচফিল্ড আউট হওয়ার পর, এলিস পেরিকে সঙ্গে নিয়ে বেথ মুনি দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তবে জয়ের জন্য যখন মাত্র ১০ রান বাকি, তখন ১৬তম ওভারের শেষ বলে আউট হন মুনি (৪৯ বলে ৬৪)। এরপর এলিস পেরি (১৩) এবং অ্যাশলে গার্ডনার (৩) মিলে ১৮তম ওভারের প্রথম বলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। স্কোর: ইংল্যান্ড ২০ ওভারে ১৫০/৪, অস্ট্রেলিয়া ১৭.১ ওভারে ১৫৩/৩।

লর্ডসে অজিরা লিখল নতুন ইতিহাস

এই নিয়ে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই সময়ের মধ্যে শুধু ২০১৬ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অজিরা। অন্যদিকে, এই নিয়ে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও হারল ইংল্যান্ড। এর আগে ২০১২, ২০১৪ এবং ২০১৮ সালের ফাইনালেও তারা অস্ট্রেলিয়ার কাছেই পরাজিত হয়েছিল।

এই ম্যাচে প্রথমে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের হাফসেঞ্চুরি এবং ফ্রেয়া কেম্পের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে তারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানের লড়াকু স্কোর গড়ে তোলে। ন্যাট সিভার-ব্রান্ট ৫৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফ্রেয়া কেম্প ২৮ বলে ৪৪ এবং অ্যালিস ক্যাপসি ২০ বলে ২৩ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।