MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • FIFA World Cup 2026: আনসেলোত্তি থেকে দেঁশ, এবারের বিশ্বকাপের সেরা দশ কোচ

FIFA World Cup 2026: আনসেলোত্তি থেকে দেঁশ, এবারের বিশ্বকাপের সেরা দশ কোচ

FIFA World Cup 2026: এবারের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলির দায়িত্বে রয়েছেন তারকা কোচরা। একজন দুরন্ত কোচ অতি সাধারণ একটা দলকে অবিশ্বাস্য বানান। আবার তাঁর ভুল কৌশলে তারকাখচিত দলকেও ব্যর্থতার মুখে ঠেলে দেয়। এক নজরে এবারের বিশ্বকাপে সেরা দশ কোচরা।

2 Min read
Author : Partha Pratim Chandra
Published : Jun 08 2026, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১) কার্লো আনসেলোত্তি (ব্রাজিল)
Image Credit : Getty

১) কার্লো আনসেলোত্তি (ব্রাজিল)

Carlo Ancelotti

বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনসেলোত্তি। ক্লাব ফুটবলে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়েছেন তিনি। ট্র্য়াডিশন ভেঙে বিদেশী কোচ আনসেলোত্তির নেতৃত্বে এবার বিশ্বকাপে নামছে ব্রাজিল। ২৪ বছর পর সাম্বা বাহিনীকে বিশ্বসেরা করার দায়িত্ব বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ ইতালিয়ান আনসেলোত্তির কাঁধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২) দিদিয়ের দেঁশ (ফ্রান্স)
Image Credit : Getty

২) দিদিয়ের দেঁশ (ফ্রান্স)

Didier Deschamps

ফ্রান্সের হয়ে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন দিদিয়ের দেঁশ। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালে রানার্স-আপ করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন তিনি।

Related Articles

Related image1
Neymar Injury: বিশ্বকাপ দলে জায়গা পেয়ে ফের চোট পেলেন নেইমার, উদ্বেগে ব্রাজিল
Related image2
Argentina: ৯৬ বছরে প্রথমবার, বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দুই বাবার পর জায়গা ছেলেদের
310
৩) লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
Image Credit : Getty

৩) লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

Lionel Scaloni

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন স্কালোনি। তাঁর অধীনে কোপা আমেরিকাও জিতেছে আলবিসেলেস্তেরা। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দুর্দান্ত দল গড়ার জন্য পরিচিত দেঁশ।

410
৪) টমাস তুচেল (ইংল্যান্ড)
Image Credit : Getty

৪) টমাস তুচেল (ইংল্যান্ড)

Thomas Tuchel

জার্মান কৌশলী টমাস তুচেল আধুনিক ফুটবলের অন্যতম সেরা ট্যাকটিশিয়ান। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের তারকাখচিত দলকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।

510
৫) জুলিয়ান নাগেলসম্যান (জার্মানি)
Image Credit : Getty

৫) জুলিয়ান নাগেলসম্যান (জার্মানি)

Julian Nagelsmann

তরুণ বয়সেই বিশ্ব ফুটবলে নিজের ছাপ ফেলেছেন নাগেলসম্যান। আক্রমণাত্মক ও আধুনিক ফুটবল দর্শনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। জার্মানির নতুন প্রজন্মকে নেতৃত্ব দিয়ে বিশ্বমঞ্চে সাফল্য আনার চ্যালেঞ্জ তাঁর সামনে।

610
৬) মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)
Image Credit : x

৬) মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)

Marcelo Bielsa

'কোচদের কোচ' নামে পরিচিত মার্সেলো বিয়েলসা ফুটবল জগতের এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর দর্শন ও কৌশল থেকে অনুপ্রাণিত হয়েছেন পেপ গার্দিওলাসহ বহু নামী কোচ। উরুগুয়েকে আবারও বিশ্বসেরার মঞ্চে তুলে ধরতে চান তিনি।

710
৭) রবার্তো মার্টিনেজ (পর্তুগাল)
Image Credit : Getty

৭) রবার্তো মার্টিনেজ (পর্তুগাল)

Roberto Martinez

পর্তুগালের দায়িত্বে রবার্তো মার্টিনেজ। এবার ক্রিশ্চিয়ান রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের অনেক কিছুই নির্ভর করবে মার্টিনেজের ওপর । কৌশলগত নমনীয়তা এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত এই স্প্যানিশ কোচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

810
৮) লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)
Image Credit : Spanish Football/X

৮) লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

Luis de la Fuente

স্পেনের বয়সভিত্তিক দলগুলিতে দীর্ঘদিন কাজ করেছেন লুইস দে লা ফুয়েন্তে। তাঁর হাত ধরেই নতুন প্রজন্মের স্প্যানিশ ফুটবলাররা আন্তর্জাতিক পর্যায়ে উঠে এসেছে। টিকি-টাকা দর্শনের আধুনিক রূপ নিয়ে বিশ্বকাপে নামবে স্পেন।

910
৯) মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র)
Image Credit : Getty

৯) মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র)

Mauricio Pochettino

আর্জেন্টিনায় জন্ম হলেও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো। টটেনহ্যাম ও পিএসজির মতো বড় ক্লাবে সফলভাবে দায়িত্ব সামলেছেন তিনি। আয়োজক দেশকে ইতিহাসের সেরা বিশ্বকাপ ফল এনে দেওয়ার লক্ষ্য তাঁর।

1010
১০) রাল্ফ রাঙনিক (অস্ট্রিয়া)
Image Credit : Getty

১০) রাল্ফ রাঙনিক (অস্ট্রিয়া)

Ralf Rangnick

জার্মান ফুটবলে 'গেগেনপ্রেসিং' দর্শনের অন্যতম পথিকৃৎ রাল্ফ রাঙনিক। আধুনিক ফুটবলের কৌশলগত বিপ্লবের অন্যতম স্থপতি হিসেবে তাঁকে মানা হয়। তাঁর নেতৃত্বে অস্ট্রিয়া এখন ইউরোপের অন্যতম শক্তিশালী উদীয়মান দল।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
খেলার খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image2
Ajker Bangla News live: CPIM Bookstall - বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা, প্রশংসায় প্রধানমন্ত্রী
Recommended image4
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image5
Wrestling: অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান কুস্তিতে প্রথম ভারতীয়র রুপো, ইতিহাস বিশ্বজিতের
Related Stories
Recommended image1
Neymar Injury: বিশ্বকাপ দলে জায়গা পেয়ে ফের চোট পেলেন নেইমার, উদ্বেগে ব্রাজিল
Recommended image2
Argentina: ৯৬ বছরে প্রথমবার, বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দুই বাবার পর জায়গা ছেলেদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved