FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ভারতীয় দল বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের ধারেকাছে পৌঁছতে পারেনি। কিন্তু ভারতীয়রা যে ফুটবল খেলতে জানেন, তা বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা। একাধিক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবারের বিশ্বকাপে খেলছেন।
KNOW
FIFA World Cup 2026 Updates: এবারের বিশ্বকাপের মূলপর্বে ভারতীয় দল না থাকলেও, খেলতে নামছেন চারজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। নিউজিল্যান্ড (New Zealand) দলে আছেন সরপ্রীত সিং (Sarpreet Singh), ডি আর কঙ্গো (DR Congo) দলে আছেন স্যামুয়েল মুতুস্বামী (Samuel Moutoussamy), অস্ট্রেলিয়া (Australia) দলে আছেন নিশান ভেলুপিল্লাই (Nishan Velupillay) এবং কাতার (Qatar) দলে আছেন তাহসিন মহম্মদ জামশিদ (Tahsin Mohammed Jamshid)। ভারতের জাতীয় দল সম্প্রতি সাফল্য না পেলেও, অন্য দেশের হয়ে সাফল্যের সঙ্গে খেলছেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা। তাঁরা ভারতীয় দলের হয়ে খেললে হয়তো এদেশের ফুটবলের উন্নতি হত। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এখনও অন্য দেশের হয়ে খেলা প্রথমসারির ফুটবলারদের এদেশে নিয়ে আসতে পারছে না।

বিকাশ ধোরাসুর পথে সরপ্রীতরা
২০০৬ সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলেছিলেন বিকাশ ধোরাসু (Vikash Dhorasoo)। এই মিডফিল্ডার ফ্রান্সের (France) সিনিয়র জাতীয় দলের হয়ে ১৮ ম্যাচ খেলেন। এবার তাঁর দেখানো পথেই বিশ্বকাপের মূলপর্বে খেলছেন চার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। আরও এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কাতারের ৩৪ জনের দলে ছিলেন নিয়াল ম্যাসন (Niall Mason)। তবে তিনি ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা পাননি।
হাইতি দলে ভারতে খেলে যাওয়া ফুটবলার
এবারের বিশ্বকাপে হাইতি (Haiti) দলে আছেন আইএসএল-এ (Indian Super League) কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে খেলে যাওয়া ডাকেনস ন্যাজন (Duckens Nazon)। ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার ২০১৬ সালে ভারতে খেলতে এসেছিলেন। তিনি এফসি পুণে সিটির (FC Pune City) বিরুদ্ধে গোল করে কেরালা ব্লাস্টার্সকে আইএসএল-এর প্লে-অফে পৌঁছে দেন ডাকেনস। ২০১৪ সালে হাইতির সিনিয়র দলের হয়ে তাঁর অভিষেক হয়। তিনি ৪৪ গোল করে হাইতির সর্বাধিক গোলদাতা। এখন ইরানের (Iran) ক্লাবের হয়ে খেলছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপে গোল করাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


