FIFA World Cup 2026 News: আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে আর এক সপ্তাহ বাকি। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। এবারের বিশ্বকাপেএকাধিক নতুন নিয়ম চালু করেছে ফিফা। ফলে দর্শকদের জন্য চমক থাকছে।
KNOW
Football News: হকি (Hockey), বাস্কেটবল (Basketball), আমেরিকান ফুটবলের (American Football) পথে হাঁটছে ফুটবল। এবারের বিশ্বকাপেই (2026 FIFA World Cup) নতুন নিয়ম দেখা যাবে। প্রতি ম্যাচে মোট চারবার বিরতি দেখা যাবে। যে কোনও ফুটবল ম্যাচে দুই অর্ধের মাঝে ১৫ মিনিটের বিরতি থাকে। ভারত-সহ বিভিন্ন দেশে গরমের কথা মাথায় রেখে প্রতি অর্ধে ৩০ মিনিট করে খেলা হওয়ার পর জল পানের জন্য বিরতির নিয়ম চালু করা হয়েছে। এবারের বিশ্বকাপে এই নিয়মে একটু বদল করা হচ্ছে। প্রতি অর্ধে ২২ মিনিট করে খেলা হওয়ার পর জল পানের জন্য বিরতির ব্যবস্থা করা হচ্ছে। প্রথমার্ধের ২২ মিনিটে প্রথম বিরতি নেওয়া হবে। তারপর ৪৫ মিনিটের পর নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতি থাকবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ৬৭ মিনিটে ফের জল পানের বিরতি নেওয়া হবে। আবহাওয়া যেমনই থাকুক না কেন, দুই অর্ধেই জল পানের বিরতি নেওয়া হবে।

ফুটবলারদের স্বাস্থ্যের কথা ভেবেই নতুন সিদ্ধান্ত ফিফার
এতদিন বিভিন্ন দেশে আবহাওয়ার কথা মাথায় রেখে রেফারিরা জল পানের বিরতির সিদ্ধান্ত নিতেন। কিন্তু এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম ছিল না। এবার সেই নিয়ম চালু করা হল। এবারের বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকো (Mexico) ও কানাডায় (Canada)। এই তিন দেশে এখন গ্রীষ্মকাল চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা বিশাল দেশ। এই দুই দেশে বিভিন্ন অংশে আবহাওয়া আলাদা। প্রখর তাপমাত্রায় খেলোয়াড়দের স্বাস্থ্যের যাতে অবনতি না হয়, সে কথা মাথায় রেখেই জল পানের বিরতির ব্যবস্থা করেছে ফিফা।
ফুটবলে ৪ অর্ধ!
ফিফার নতুন সিদ্ধান্তের ফলে ফুটবল ম্যাচে কার্যত চার অর্ধ দেখা যাবে। মোট তিনবার বিরতি থাকতে চলেছে। দু'বার জল পানের বিরতির জন্য তিন মিনিট করে সময় বরাদ্দ করা হবে। এই সময় ফুটবলাররা যখন জল পান করবেন এবং বিশ্রাম নেবেন, তখন কোচরা নতুন কৌশলে বুঝিয়ে দিতে পারবেন, ফুটবলারদের ভুল শুধরে দিতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


