MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • FIFA World Cup 2026: ভোজিনহার চমক থেকে মেসির কীর্তি, এবারের ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ চমক

FIFA World Cup 2026: ভোজিনহার চমক থেকে মেসির কীর্তি, এবারের ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ চমক

FIFA World Cup 2026: স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে FIFA World Cup 2026। তবে এই বিশ্বকাপ শুধু নতুন চ্যাম্পিয়ন নয়, বরং একের পর এক অবিশ্বাস্য ঘটনা, নতুন নায়ক, রেকর্ড এবং অঘটনের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

3 Min read
Author : Partha Pratim Chandra
Published : Jul 20 2026, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
FIFA World Cup 2026: চমকের বিশ্বকাপ
Image Credit : chat GPT

FIFA World Cup 2026: চমকের বিশ্বকাপ

FIFA World Cup 2026: স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে FIFA World Cup 2026। তবে এই বিশ্বকাপ শুধু নতুন চ্যাম্পিয়ন নয়, বরং একের পর এক অবিশ্বাস্য ঘটনা, নতুন নায়ক, রেকর্ড এবং অঘটনের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। ৪৮ দলের নতুন ফরম্যাটে আয়োজিত এই বিশ্বকাপে যেমন লিওনেল মেসি আবারও নিজের জাদু দেখিয়েছেন, তেমনই কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা, কুরাসাওয়ের মতো দলও নজর কেড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ চমক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
১) ভোজিনহার অবিশ্বাস্য সব সেভ
Image Credit : Getty

১) ভোজিনহার অবিশ্বাস্য সব সেভ

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা (Vozinha) ছিলেন এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলির একটি। মাত্র ৪টি ম্যাচে তিনি মোট ১৮টি সেভ করেন এবং তাঁর সেভ পার্সেন্টেজ ছিল ৭৮.৩%। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র ৫টি গোল হজম করেন। স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বে একাই ৭টি সেভ করে কেপ ভার্দেকে ঐতিহাসিক ০-০ ড্র এনে দেন। পরে আর্জেন্টিনার বিরুদ্ধেও ৮টি সেভ করে লিওনেল মেসিদের ঘাম ছুটিয়ে দেন। ৪০ বছর বয়সেও তাঁর দুরন্ত পারফরম্যান্সই তাঁকে ২০২৬ বিশ্বকাপের 'কাল্ট হিরো'তে পরিণত করেছে।

Related Articles

Related image1
World Cup 2026 Final: স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে বিতর্কে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টকে সরাতে ছুটলেন ইনফান্তিনো, ভাইরাল ভিডিও
Related image2
রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে পোডিয়াম ছাড়তেই চাইছিলেন না ট্রাম্প, এরপর ফিফা প্রধান যা করলেন...
311
কেপ ভার্দে, কুরাসাওয়ের লড়াই
Image Credit : Getty

কেপ ভার্দে, কুরাসাওয়ের লড়াই

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই কেপ ভার্দে ও কুরাসাও-এর মত অজানা ছোট দেশগুলি দেখিয়ে দিয়েছে, তারা শুধু অংশ নিতে আসেনি। জার্মানির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করে এবং গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলে উত্তর আমেরিকার দ্বীপপুঞ্জের ছোট দেশ কুরাসাও সবার প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দে কঠিন গ্রুপ থেকে নক আউটে উঠে নজির গড়ে। রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই করে ২-৩ হেরে বিদায় নেয় ভোজিনহা-রা। তবে শুধু ৯০ মিনিটের খেলায় তারা অপরাজিত থাকে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেও রুখে দেয় কেপ ভার্দে।

411
গোলের বন্যা- মোট ৩০৮টি গোল হয়
Image Credit : Getty

গোলের বন্যা- মোট ৩০৮টি গোল হয়

২০২৬ ফিফা বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচে ৩০৮টি গোল হয়েছে। অর্থাৎ, প্রতি ম্যাচে গড়ে প্রায় ৩টি (২.৯৬) গোল দেখা গেছে। নতুন ৪৮ দলের ফরম্যাটে আয়োজিত এই বিশ্বকাপে গোলের বন্যাই ছিল দর্শকদের অন্যতম বড় আকর্ষণ।

৪৮ দলের নতুন ফরম্যাটে এবার গোলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। একাধিক ম্যাচে পাঁচ বা তার বেশি গোল হয়েছে। নকআউট পর্বেও দর্শকরা পেয়েছেন রুদ্ধশ্বাস গোলের লড়াই, যা এই বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

511
মেসিময় বিশ্বকাপ
Image Credit : Getty

মেসিময় বিশ্বকাপ

৩৯ বছর বয়সেও যেন থামতেই জানেন না লিওনেল মেসি। ৮ ম্যাচে ১০ গোল, ৪ অ্যাসিস্ট, এক হ্যাটট্রিক, বিশ্বকাপে মোট ২০ গোল এবং রেকর্ড ৩৯ ম্যাচ, ট্রফি না জিতলেও ২০২৬ ফিফা বিশ্বকাপ ছিল পুরোপুরি 'মেসিময়'।

611
সেনসেশনের নাম হাল্যান্ড
Image Credit : Getty

সেনসেশনের নাম হাল্যান্ড

হাল্যান্ড, হাল্যান্ড… এই গানে মাতোয়ারা হয়ে যায় নেটিজেনরা। নরওয়েকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযানে নেতৃত্ব দেন আর্লিং হাল্যান্ড। গোলের পর গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে অন্যতম প্রধান দাবিদার ছিলেন এবং বিশ্বকাপের অন্যতম বড় তারকা হয়ে ওঠেন।  ব্রাজিলকে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি অনেকটা জনপ্রিয়তা পান হাল্যান্ড। ‘হাল্য়ান্ড মিম’ এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক।

711
উনাই সিমোনের বিশ্বরেকর্ড
Image Credit : Getty

উনাই সিমোনের বিশ্বরেকর্ড

স্পেনের গোলকিপার উনাই সিমোন এবারের বিশ্বকাপে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। তিনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় (প্রায় ৭২০ মিনিটের বেশি) গোল খাওয়া ছাড়া খেলেছেন, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড। ফাইনাল সহ কয়েকটি ম্যাচে তাঁর অসাধারণ সেভ (বিশেষ করে পেনাল্টি সেভ) স্পেনকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। এবারের বিশ্বকাপে ৮টি ম্যাচে সিমোন মাত্র ১টি গোল হজম করেন (বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে)। এই পারফরম্যান্স তাঁকে টুর্নামেন্টের সেরা গোলকিপার 'গোল্ডেন গ্লাভস'-এর পুরস্কার এনে দেয়।

811
হ্যারি কেনদের আলো
Image Credit : Getty

হ্যারি কেনদের আলো

ইংল্যান্ড বিশ্বকাপ না জিতলেও হ্যারি কেনদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ইংল্যান্ড ব্রোঞ্জ পদক জিতে টুর্নামেন্ট শেষ করে। ১৯৬৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গত ৬০ বছরে এবারই ইংল্য়ান্ডের সেরা পারফরম্যান্স। ফ্রান্সকে হারিয়ে হ্যারি কেন-জুডে বেলিংহ্যামরা তৃতীয় হন।

911
গোলকিপারদের অবিশ্বাস্য পারফরম্যান্স
Image Credit : X

গোলকিপারদের অবিশ্বাস্য পারফরম্যান্স

এই বিশ্বকাপে শুধু স্ট্রাইকাররাই নয়, গোলকিপাররাও ছিলেন সমান উজ্জ্বল। ভোজিনহা, উনাই সিমোন, এমিলিয়ানো মার্টিনেজ, কুরাসাওয়ের গোলকিপার এলোয় রুম,ইংল্যান্ডের জর্ডন পিকফোর্ড- সহ একাধিক গোলরক্ষক গুরুত্বপূর্ণ সময়ে অবিশ্বাস্য সেভ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

1011
স্পেনের পারফেক্ট ফুটবল
Image Credit : Getty

স্পেনের পারফেক্ট ফুটবল

বল দখল, নিখুঁত পাসিং, শক্তিশালী রক্ষণ এবং কার্যকর আক্রমণ, সব মিলিয়ে স্পেন পুরো টুর্নামেন্টে প্রায় নিখুঁত ফুটবল খেলেছে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তারা নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে।

1111
শাকিরার ‘দাই দাই’
Image Credit : Getty

শাকিরার ‘দাই দাই’

২০১০ বিশ্বকাপে ওয়াকা ওয়াকা-র পর পপ তারকা শাকিরাও এবারও বিশ্বকাপের মঞ্চে মাতিয়ে দিলেন। ২০২৬ বিশ্বকাপের থিম সং শাকিরার ‘দাই দাই’ সবার মন জিতে নেয়।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
খেলার খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durand Cup 2026: ঐতিহ্য, লড়াই, ফুটবল এবং দেশের সম্মান! এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ আক্ষরিক অর্থেই মর্যাদাপূর্ণ
Recommended image2
FIFA World Cup 2026: গোল্ডেন বল জিতলেন রদ্রি এবং গোল্ডেন বুট পেলেন এমবাপে, একনজরে পুরস্কারের খতিয়ান
Recommended image3
Lionel Scaloni: ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি, পদত্যাগ নিয়ে বড় ঘোষণা
Recommended image4
World Cup 2026 Final: স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে বিতর্কে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টকে সরাতে ছুটলেন ইনফান্তিনো, ভাইরাল ভিডিও
Recommended image5
Rohit Sharma: রোহিত শর্মা কি অবসর নিচ্ছেন? হিটম্যানকে নিয়ে রহস্যের অবসান ঘটালেন ক্যাপ্টেন গিল
Related Stories
Recommended image1
World Cup 2026 Final: স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে বিতর্কে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টকে সরাতে ছুটলেন ইনফান্তিনো, ভাইরাল ভিডিও
Recommended image2
রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়ে পোডিয়াম ছাড়তেই চাইছিলেন না ট্রাম্প, এরপর ফিফা প্রধান যা করলেন...
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved