East Bengal: পতাকা উত্তোলন করেন মুরারীলাল লোহিয়া এবং তারপর সবাই মিলে ট্রফির সঙ্গে ছবি তোলেন। কলকাতা লিগের ম্যাচেও জয় পেল লাল হলুদ ব্রিগেড। কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের পঞ্চম বিদেশি দিয়েগো জিভুলিক।

East Bengal: ডুরান্ড কাপ জয়ের পরদিনই কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল(East Bengal)। অন্যদিকে, লাল হলুদের মহিলা দলও চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। মানে একেবারে দুর্দান্ত সময় চলছে লেসলি ক্লাডিয়াস সরণীর এই ক্লাবে। সোমবার, ক্লাব প্রাঙ্গণে ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলনও করা হয়। প্রসঙ্গত, সোমবার সকাল ১০টায় ইস্টবেঙ্গল তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। রবিবার রাতেই ডুরান্ড ট্রফি চলে আসে ইস্টবেঙ্গল ক্লাবেএবং সোমবার, সেই ট্রফি দেখার জন্য ক্লাবে সদস্য-সমর্থকদের যথেষ্ট ভিড় চোখে পড়ে। পতাকা উত্তোলনের সময় ক্লাবে উপস্থিত সভাপতি মুরারীলাল লোহিয়া, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন (East Bengal latest news)।

YouTube video player

Durand Cup 2026 Final: মোহনবাগানের ডিফেন্স নিয়ে ছিনিমিনি! এডমুন্ডের হ্যাটট্রিক এবং ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়

ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ

পতাকা উত্তোলন করেন মুরারীলাল লোহিয়া এবং তারপর সবাই মিলে ট্রফির সঙ্গে ছবি তোলেন। তবে রবিবার, মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি জয়ের পর, মধ্যরাত পর্যন্ত সেলিব্রেশন চলে টিম হোটেলে। ফলে, দলের অনেকেই আসতে পারেননি। টিম ম্যানেজমেন্টের তরফে দলের ম্যানেজার প্রতিম সাহা এবং সহ কয়েকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে, রবিবার ডুরান্ড কাপ জয়ের পর সোমবার, কলকাতা লিগের ম্যাচেও জয় পেল লাল হলুদ ব্রিগেড। কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। দলের হয়ে একমাত্র গোলটি করেন মনোতোষ। যদিও এই খেলায় প্রথমার্ধে কোনও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের একদম শেষে গোল পায় লাল হলুদ ব্রিগেড।

Edmund Lalrindika: খোশমেজাজে গোল্ডেন বল জয়ী এডমুন্ড! কী খেতে ভালোবাসেন হ্যাটট্রিক বয়? জানলে অবাক হবেন

দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা

এই জয়ের পর, ৭ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। সেইসঙ্গে, ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের পঞ্চম বিদেশি দিয়েগো জিভুলিক। ক্রোয়েশিয়ান এই সেন্টার-ব্যাকের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সেরে নিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ৩৪ বছরের অভিজ্ঞ এই ডিফেন্ডার ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের হয়েও মাঠে নেমেছেন। পাশাপাশি এই ফুটবলারটি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।