MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু: হতাশ গোয়ার ফুটবলপ্রেমীরা, খেলতে এলেন না রোনাল্ডো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু: হতাশ গোয়ার ফুটবলপ্রেমীরা, খেলতে এলেন না রোনাল্ডো

FC Goa vs Al-Nassr FC: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে (AFC Champions League Two) আল-নাসর এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি উৎসাহ ছিল এফসি গোয়ার সমর্থকদের। কিন্তু সেই ম্যাচের আকর্ষণ অনেকটাই কমে গেল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 21 2025, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কাছাকাছি সময়ে ভারতে ম্যাচ খেলতে আসার কথা ছিল মেসি রোনাল্ডোর, কিন্তু সেটা হচ্ছে না
Image Credit : Getty

কাছাকাছি সময়ে ভারতে ম্যাচ খেলতে আসার কথা ছিল মেসি-রোনাল্ডোর, কিন্তু সেটা হচ্ছে না

ভারতে আসছেন না রোনাল্ডো

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু সেই ম্যাচ সম্ভবত হচ্ছে না। এবার জানা গেল, আল-নাসর এফসি-র হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে কেরল ও গোয়ার ফুটবলপ্রেমীদের হতাশ হতে হচ্ছে। ভারতে মেসি ও রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পাওয়া যাচ্ছে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
এফসি গোয়া ও এদেশের ফুটবলপ্রেমীদের শত অনুরোধেও কান দিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

এফসি গোয়া ও এদেশের ফুটবলপ্রেমীদের শত অনুরোধেও কান দিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অনুরোধে সাড়া দিলেন না রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাতে ভারতে খেলতে আসেন, তার জন্য এফসি গোয়ার পক্ষ থেকে আল-নাসর এফসি ও এই মহাতারকাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। গোয়ার ফুটবলপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোনাল্ডোর কাছে ভারতে খেলতে আসার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু এত অনুরোধের পরেও ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো। তিনি এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ এড়িয়ে গেলেন।

Related Articles

Related image1
এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Related image2
বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
36
বুধবারের ম্যাচ খেলার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি
Image Credit : Getty

বুধবারের ম্যাচ খেলার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি

বুধবার এফসি গোয়া-আল-নাসর এফসি ম্যাচ

বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-র ম্যাচে আল-নাসর এফসি-র মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি দল। তবে দলের সঙ্গে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই এই ম্যাচ খেলতে নামছে আল-নাসর এফসি। ফলে এফসি গোয়ার ফুটবলাররা দেশের মাটিতে রোনাল্ডোর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন না।

46
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলছে আল-নাসর এফসি
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলছে আল-নাসর এফসি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে পরপর জয় আল-নাসরের

চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-তে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আল-নাসর এফসি। এই দুই ম্যাচেই খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই জয় পেয়েছে সৌদি আরবের এই ক্লাব। পরের ম্যাচগুলিতে রোনাল্ডো খেলবেন কি না স্পষ্ট নয়। তবে তিনি না খেললেও, এই টুর্নামেন্টের নক-আউটে পৌঁছে যেতে পারে আল-নাসর। তবে এশিয়ার সেরা ক্লাবের তকমা পেতে হলে রোনাল্ডোকে দরকার হতে পারে আল-নাসরের।

56
আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ীই গোয়ায় খেলতে এলেন না রোনাল্ডো
Image Credit : Getty

আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ীই গোয়ায় খেলতে এলেন না রোনাল্ডো

চুক্তি অনুযায়ী গোয়া সফর এড়ালেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল-নাসর এফসি-র চুক্তি অনুযায়ী, এই মহাতারকা চাইলে সৌদি আরবের বাইরে যে কোনও জায়গায় ম্যাচে না-ও খেলতে পারেন। এই চুক্তির কারণেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে অ্যাওয়ে ম্যাচ এড়িয়ে যাচ্ছেন রোনাল্ডো। গত মরসুমেও তিনি এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচগুলিতে খেলেননি। এবারও একই পরিকল্পনা নিয়ে খেলছেন এই তারকা। তিনি গোয়ায় খেলতে এলেন না।

66
আগামী বছরের বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

আগামী বছরের বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

২০২৬ সালেই সম্ভবত শেষবার বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেননি। আগামী বছর দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া এই তারকা। সেই কারণেই তিনি আল-নাসর এফসি-র হয়ে বেছে বেছে ম্যাচ খেলছেন। ফিটনেসের পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন রোনাল্ডো। বিশ্বকাপের সময় সেরা ফর্মে থাকাই তাঁর একমাত্র লক্ষ্য।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kylian Mbappe: বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড, নয়া মাইলফলক ফরাসি তারকার
Recommended image2
Digital Yellow Red Card: ফুটবলে শুরু ডিজিটাল হলুদ-লাল কার্ড! নতুন প্রযুক্তির ব্যবহার শুরু উরুগুয়েতে
Recommended image3
Kerala Blasters FC: কেরালা ব্লাস্টার্সের হেড অফ ফুটবল ডেভেলপমেন্ট নিযুক্ত করা হল থাংবোই সিংটোকে, ইস্টবেঙ্গল পর্ব অতীত
Recommended image4
Indian Super League 2026: জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করল পাঞ্জাব এফসি, দুরন্ত গোল করলেন মেসি বৌলি
Recommended image5
Gianni Infantino: সবার বেতন একবার, তাঁর বেতন দুবার! ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো
Related Stories
Recommended image1
এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Recommended image2
বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved