MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • এবার বিয়ে করবেন? বাগদান সেরে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জর্জিনা রডরিগেজ

এবার বিয়ে করবেন? বাগদান সেরে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জর্জিনা রডরিগেজ

Cristiano Ronaldo-Georgina Rodriguez: গত দুই দশক ধরে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠের বাইরেও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজকে নিয়েও আলোচনা চলে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 12 2025, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো জর্জিনা
Image Credit : Instagram

দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো-জর্জিনা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাগদান

দীর্ঘদিন বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে থাকলেও, সরকারিভাবে কোনও সম্পর্ক ছিল না। এবার নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জর্জিনার সঙ্গে বাগদান সেরে নিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে বাগদানের বিশেষ আংটির ছবি শেয়ার করেছেন জর্জিনা। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি। তাঁরা সারাজীবন ধরে একসঙ্গে থাকতে চান। 

DID YOU
KNOW
?
২২ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো
২০০৩ সাল থেকে পর্তুগালের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ২২১ ম্যাচ খেলে ১৩৮ গোল করেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
২০১৬ থেকে একসঙ্গে থাকছেন রোনাল্ডো ও জর্জিনা, তাঁদের একাধিক সন্তানও আছে
Image Credit : Georgina Rodriguez/Instagram

২০১৬ থেকে একসঙ্গে থাকছেন রোনাল্ডো ও জর্জিনা, তাঁদের একাধিক সন্তানও আছে

রোনাল্ডো-জর্জিনার লিভ-ইন

২০১৬ সাল থেকে লিভ-ইন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। তাঁদের একাধিক সন্তানও আছে। আট বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন এই বিশ্ববিখ্যাত দম্পতি। তাঁদের জন্য সৌদি আরবের আইন শিথিল করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, কোনও অবিবাহিত পুরুষ ও মহিলা একসঙ্গে থাকতে পারেন না। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের তারকা রোনাল্ডোকে ছাড় দেওয়া হয়েছে। তবে এবার বিয়ে করতে চলেছেন এই দম্পতি।

৪০
৪০ বছর বয়স পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে জন্ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ফুটবলের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা তারকা।

Related Articles

Related image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Related image2
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো?
36
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এখন সৌদি আরবের রাজধানী রিয়াধেই আছেন জর্জিনা রডরিগেজ
Image Credit : Georgina Rodriguez/Instagram

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এখন সৌদি আরবের রাজধানী রিয়াধেই আছেন জর্জিনা রডরিগেজ

রিয়াধে রোনাল্ডো-জর্জিনা

জর্জিনা রডরিগেজের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াধে আছেন। আল-নাসরের হয়ে খেলার সুবাদে এখন সেখানেই থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গেই আছেন জর্জিনা। তাঁদের বাগদানের কথা ঘোষণা করলেও, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি জর্জিনা। এ বিষয়ে এখনও মুখ খোলেননি রোনাল্ডো।

46
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ ৫ সন্তানের বাবা-মা হয়েছেন
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ ৫ সন্তানের বাবা-মা হয়েছেন

রোনাল্ডো-জর্জিনার ৫ সন্তান

২০১৭ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের যমজ সন্তান ইভা মারিয়া ও ম্যাতিওর জন্ম হয়। ২০১৭ সালেই তাঁদের তৃতীয় সন্তান আলানার জন্ম হয়। ২০২২ সালে ফের যমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। তবে বেলা থাকলেও, তার যমজ ভাইয়ের মৃত্যু হয়। রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র তাঁদের সঙ্গেই থাকে। ফলে রোনাল্ডোর ভরা সংসার।

56
সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে জর্জিনার হীরের আংটি
Image Credit : Getty

সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে জর্জিনার হীরের আংটি

জর্জিনার আঙুলে বিশাল আংটি

জর্জিনা রডরিগেজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাগদানের যে বিশেষ আংটির ছবি শেয়ার করেছেন, তা যেমন বিশাল, তেমনই অত্যন্ত দামী। এই আংটি দেখে তাঁদের অনুরাগীদের চোখ কপালে উঠেছে। এই হীরে যে দুর্লভ, সে বিষয়ে কারও সন্দেহ নেই। সৌদি আরবে খেলার সুবাদে বিপুল অর্থ রোজগার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে দামী হীরের আংটি কিনতে তাঁর কোনও সমস্যা নেই।

66
আগামী বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে
Image Credit : Georgina Rodriguez Instagram

আগামী বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রোনাল্ডো

জর্জিনা রডরিগেজের সঙ্গে বিয়ে করে জীবন পূর্ণ করতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি তিনি আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও তৈরি হচ্ছেন। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও, এখনও বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। তিনি কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছেন। বিশ্বকাপ জিততে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nisith Pramanik Kolkata Derby: মেসি কাণ্ডের ফাইল খুলছেন? "বাংলা ফুটবলের জনপ্রিয়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে!" বললেন ক্রীড়ামন্ত্রী
Recommended image2
Mohun Bagan vs East Bengal: ডার্বির টিফো মন কাড়ল জনতার! ফুটবলপ্রেমী বাঙালির আবেগের বড় ম্যাচ
Recommended image3
Mohun Bagan vs East Bengal: টানটান উত্তেজনার ফুটবল যুদ্ধ! ইস্টবেঙ্গল এগোতেই পাল্টা জবাব বাগানের, কলকাতা ডার্বির ফলাফল ১-১
Recommended image4
Xabi Alonso: এফএ কাপ ফাইনালে হারের পরেই ম্যানেজার বদল চেলসির, দায়িত্বে জাবি আলোন্সো
Recommended image5
Man City vs Chelsea: চেলসিকে হারিয়ে এফএ কাপ জয় ম্যাঞ্চেস্টার সিটির, গোল করলেন সেমেনিও
Related Stories
Recommended image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Recommended image2
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved