MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • কলকাতা ডার্বি জয়ের পর আত্মতুষ্ট ইস্টবেঙ্গল? ডায়মন্ড হারবার এফসি নিয়ে কী ভাবনা অস্কারের?

কলকাতা ডার্বি জয়ের পর আত্মতুষ্ট ইস্টবেঙ্গল? ডায়মন্ড হারবার এফসি নিয়ে কী ভাবনা অস্কারের?

East Bengal FC: কলকাতা ডার্বি (Kolkata Derby) জেতার পরের ম্যাচ বরাবরই কঠিন। তার উপর আবার ডুরান্ড কাপ (Durand Cup 2025)। ফলে বুধবার ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক লাল-হলুদ শিবির।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 19 2025, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অস্কার ব্রুজোঁর কোচিংয়ে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল থেকে একধাপ দূরে ইস্টবেঙ্গল
Image Credit : East Bengal FC

অস্কার ব্রুজোঁর কোচিংয়ে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল থেকে একধাপ দূরে ইস্টবেঙ্গল

সেমি-ফাইনালে ইস্টবেঙ্গল

বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোঁর কোচিংয়ে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার ডায়মন্ড হারবারকে হারিয়ে ফাইনালে পৌঁছনো এবং চ্যাম্পিয়ন হওয়াই ইস্টবেঙ্গলের একমাত্র লক্ষ্য।

DID YOU
KNOW
?
ডায়মন্ড হারবার এফসি
প্রথমবার ডুরান্ড কাপে খেলছে ডায়মন্ড হারবার এফসি। বুধবার সেমি-ফাইনালে খেলতে নামবে এই ক্লাব।
26
বুধবার সেমি-ফাইনালে বিপক্ষ দলকে সমীহ করছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ
Image Credit : East Bengal FC

বুধবার সেমি-ফাইনালে বিপক্ষ দলকে সমীহ করছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ

সেমি-ফাইনালের আগে সতর্ক ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ সেমি-ফাইনাল প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, 'আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা ডায়মন্ড হারবার এফসি-কে সমীহ করছি। ওদের দলে একজন ভালো স্ট্রাইকার আছে। আইএসএল-এ খেলা কয়েকজন ফুটবলার আছে। ওদের কোচও অভিজ্ঞ। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।' বুধবার ফেভারিট হিসেবেই খেলতে নামছে ইস্টবেঙ্গল। সে কথা জানেন অস্কার। তবে দলে যাতে আত্মতুষ্টি না আসে, সে বিষয়ে সতর্ক ইস্টবেঙ্গলের প্রধান কোচ।

১৬
এখনও পর্যন্ত ১৬ বার ডুরান্ড কাপ জিতেছে ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম ক্লাব ইস্টবেঙ্গল এবার যুগ্মভাবে সফলতম হয়ে উঠতে পারে।

Related Articles

Related image1
মোহনবাগানের কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তির আশায় কিবু
Related image2
হলুদ কার্ড দেখেছেন ৬ জন ফুটবলার, সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বদল হবে?
36
কলকাতা ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি, সাংবাদিক বৈঠকে স্বীকার অস্কারের
Image Credit : East Bengal FC

কলকাতা ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি, সাংবাদিক বৈঠকে স্বীকার অস্কারের

সবার মাথায় ঘুরছে কলকাতা ডার্বি

ময়দানের প্রাচীন প্রবাদ হল, কলকাতা ডার্বি জয়ের পরের ম্যাচ জেতে না ইস্টবেঙ্গল। যদিও সেই প্রবাদ অনেকবার ভুল প্রমাণিত হয়েছে। এবারও সেই প্রবাদ ভুল প্রমাণ করতে মরিয়া অস্কার ব্রুজোঁ। তবে ইস্টবেঙ্গলের প্রধান কোচ স্বীকার করেছেন, কলকাতা ডার্বি জয়ের রেশ কাটেনি। সাংবাদিক বৈঠকে অস্কার বলেছেন, 'আমি জানি কলকাতা ডার্বির পরের ম্যাচ কঠিন হয়। শারীরিক এবং মানসিকভাবে, এমনকী প্রাণশক্তির দিক থেকেও হয়তো আমরা একটু পিছিয়ে। আজ অনুশীলন শুরু করছি। ফুটবলারদের উপর চাপ তৈরি করতে পারব না। চাইব মোহনবাগান ম্যাচের মতো কাল ৯০ মিনিট খেলোয়াড়রা সেরাটা দিক।'

46
কলকাতা ডার্বি জয়ের পর চলতি ডুরান্ড কাপ থেকে খালি হাতে ফিরতে নারাজ অস্কার
Image Credit : East Bengal FC

কলকাতা ডার্বি জয়ের পর চলতি ডুরান্ড কাপ থেকে খালি হাতে ফিরতে নারাজ অস্কার

ট্রফি জয়ের লক্ষ্যে অস্কার

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয়ই বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ট্রফি জয়ের সমান। তবে সবাই এবার ডুরান্ড কাপ জিততে চাইছেন। অস্কার ব্রুজোঁও ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার কোনও ট্রফি জিততে চাইছেন। তিনি সেমি-ফাইনালের আগে বলেছেন, ‘কলকাতা ডার্বি জয়ের পর দলের পারফরম্যান্স গ্রাফ নীচে নামার একটা ঝুঁকি থেকে যায়। তবে আমরা সবদিক বিবেচনা করে, অঙ্ক কষে এগোচ্ছি। কলকাতা ডার্বি জয়ের পর টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’

56
ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে নারাজ অস্কার ব্রুজোঁ
Image Credit : East Bengal FC

ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে নারাজ অস্কার ব্রুজোঁ

ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন না অস্কার

ডুরান্ড কাপ সেমি-ফাইনালের আগে অস্কার ব্রুজোঁ বলেছেন, 'কলকাতা ডার্বি চ্যালেঞ্জিং ছিল। এই ম্যাচও কঠিন হবে। নিজেদের সেরা ভাবলে বা এগিয়ে রাখলে ভুল করব। সবসময় সেরা দল জেতে না। ওরা কাউন্টার অ্যাটাক কাজে লাগানোর চেষ্টা করবে। ওরা নতুন দল। তবে বলা যাবে না আমরা এগিয়ে থাকব। আমাদের কলকাতা ডার্বির হ্যাংওভার কাটিয়ে মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে। নিজেদের ফেভারিট বলতে পারছি না। বিপক্ষ দলকে খাটো করে দেখা উচিত হবে না।'

66
কলকাতা ডার্বির মতোই সেমি-ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিপীন সিং
Image Credit : East Bengal FC

কলকাতা ডার্বির মতোই সেমি-ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিপীন সিং

ইস্টবেঙ্গলের নতুন তারকা বিপীন সিং

এবার মুম্বই সিটি এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন উইঙ্গার বিপীন সিং। চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিপীন। কলকাতা ডার্বিতেও দলকে ভরসা দিয়েছেন এই উইঙ্গার। এবার সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিপীন। তাঁর উপর ভরসা রাখছে লাল-হলুদ শিবির। দলের সবার ভরসা, সদস্য-সমর্থকদের ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে চান বিপীন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট
Recommended image2
Dipendu Biswas Exclusive: "রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই" অকপট ময়দানের দীপেন্দু, মমতা-অভিষেকের প্রশংসা
Recommended image3
East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
Recommended image4
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
Recommended image5
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
Related Stories
Recommended image1
মোহনবাগানের কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তির আশায় কিবু
Recommended image2
হলুদ কার্ড দেখেছেন ৬ জন ফুটবলার, সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বদল হবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved