MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • বিশ্বকাপ ফুটবল ২০২৬: রোনাল্ডোকে প্রথম ম্যাচে খেলতে দিলে আইনি জালে জড়িয়ে যাবে ফিফা?

বিশ্বকাপ ফুটবল ২০২৬: রোনাল্ডোকে প্রথম ম্যাচে খেলতে দিলে আইনি জালে জড়িয়ে যাবে ফিফা?

2026 FIFA World Cup: বিশ্বের সব ক্রীড়া সংস্থাই চায় বড় প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়রা থাকুন। ফিফাও ব্যতিক্রম নয়। আগামী বছর বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যাতে খেলতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 27 2025, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নির্বাসন নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে ফিফা
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নির্বাসন নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে ফিফা

রোনাল্ডোর নির্বাসন নিয়ে জটিলতা

আগামী বছর বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের প্রথম ম্যাচে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলার অনুমতি দেয় ফিফা, তাহলে আইনি লড়াই দেখা যেতে পারে। কারণ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লাল কার্ড দেখায় নির্বাসিত হয়েছেন এই তারকা। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর নির্বাসন স্থগিত করেছে ফিফা। এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
আইনি লড়াইয়ে ফিফা
ফিফা যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে দেয়, তাহলে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে মামলা দায়ের হতে পারে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য নিজেদের তৈরি কঠোর নিয়ম শিথিল করছে ফিফা!
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য নিজেদের তৈরি কঠোর নিয়ম শিথিল করছে ফিফা!

রোনাল্ডোর জন্য নিয়ম বদল!

কয়েকদিন আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে নেমে আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও'শিয়াকে কনুই দিয়ে আঘাত করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে লাল কার্ড দেখান রেফারি। এই আচরণের জন্য রোনাল্ডোর তিন ম্যাচ নির্বাসিত থাকার কথা। সেই নির্বাসন বহাল থাকলে তাঁর পক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা সম্ভব হবে না। এই কারণেই নিয়ম বদলাচ্ছে ফিফা। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন।

৩
লাল কার্ড দেখে ৩ ম্যাচের জন্য নির্বাসিত রোনাল্ডো
পর্তুগালের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লাল কার্ড দেখে ৩ ম্যাচ নির্বাসিত রোনাল্ডো।

Related Articles

Related image1
পরিবারকে সময় দিতে চাইছেন, শীঘ্রই পেশাদার ফুটবল থেকে অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!
Related image2
বিশ্বকাপ ফুটবল ২০২৬: পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
36
রোনাল্ডোকে বিশ্বকাপের শুরু থেকেই খেলতে দেওয়ার জন্য নির্বাসন স্থগিত রাখল ফিফা
Image Credit : Getty

রোনাল্ডোকে বিশ্বকাপের শুরু থেকেই খেলতে দেওয়ার জন্য নির্বাসন স্থগিত রাখল ফিফা

রোনাল্ডোর নির্বাসন স্থগিত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাল কার্ড দেখে নির্বাসিত হওয়ার পরের ম্যাচে তাঁকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এখনও দুই ম্যাচে নির্বাসিত রোনাল্ডো। ফলে সাধারণভাবে তাঁর পক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা সম্ভব হবে না। কিন্তু ফিফা জানিয়েছে, আপাতত রোনাল্ডোর নির্বাসন স্থগিত থাকছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন এই তারকা।

46
ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে পর্তুগালের প্রতিপক্ষ দলগুলি
Image Credit : Getty

ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে পর্তুগালের প্রতিপক্ষ দলগুলি

আইনি ফাঁসে ফিফা

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে যে দলগুলি পর্তুগালের সঙ্গে একই গ্রুপে থাকবে, তারা ফিফার বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের দ্বারস্থ হতে পারে। এই দলগুলি রোনাল্ডোর নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য তৈরি হচ্ছে। এই দলগুলির দাবি, রোনাল্ডোর নির্বাসন স্থগিত রাখা যাবে না।

56
অন্য ফুটবলারদের নির্বাসন বহাল থাকলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে কেন আলাদা সিদ্ধান্ত?
Image Credit : Getty

অন্য ফুটবলারদের নির্বাসন বহাল থাকলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে কেন আলাদা সিদ্ধান্ত?

রোনাল্ডোকে কেন ছাড়?

আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চলেছে বা ইতিমধ্যেই করে ফেলেছে, এমন একাধিক দলের ফুটবলাররাও লাল কার্ড দেখার জন্য নির্বাসিত হয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে সেই ফুটবলারদের নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়নি ফিফা। শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড় দেওয়া হয়েছে। ফলে অনেক দেশই ফিফার সিদ্ধান্তের দিকে নজর রাখছে।

66
বিশ্বকাপের আগে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে মামলা হলে ফেঁসে যেতে পারে ফিফা
Image Credit : Getty

বিশ্বকাপের আগে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে মামলা হলে ফেঁসে যেতে পারে ফিফা

আদালতে সমস্যায় পড়তে পারে ফিফা

আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনও দল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের দ্বারস্থ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে রোনাল্ডো খেললে তাদের ক্ষতি হবে, গ্রুপ থেকে নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা ধাক্কা খাবে, ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনগতভাবে ভুল।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chelsea FC: 'প্রত্যাখ্যাত'দের নিয়ে উড়ছে আলোনসোর চেলসি, ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু
Recommended image2
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image3
Diego Maradona: নিলামে দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর বল, কত দাম উঠল?
Recommended image4
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image5
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Related Stories
Recommended image1
পরিবারকে সময় দিতে চাইছেন, শীঘ্রই পেশাদার ফুটবল থেকে অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!
Recommended image2
বিশ্বকাপ ফুটবল ২০২৬: পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved