MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • পরিবারকে সময় দিতে চাইছেন, শীঘ্রই পেশাদার ফুটবল থেকে অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!

পরিবারকে সময় দিতে চাইছেন, শীঘ্রই পেশাদার ফুটবল থেকে অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!

Cristiano Ronaldo: আগামী বছর বিশ্বকাপ (FIFA World Cup) খেলবেন। তারপরেই কি পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বিশ্ব ফুটবলে এই জল্পনা তৈরি হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 05 2025, 05:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পরিবারের কথা ভেবে কি খুব তাড়াতাড়ি পেশাদার ফুটবল থেকে সরে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Image Credit : Getty

পরিবারের কথা ভেবে কি খুব তাড়াতাড়ি পেশাদার ফুটবল থেকে সরে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর?

খুব তাড়াতাড়ি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন। এমনই ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ফুটবলের বাইরে জীবনের অন্য সব দিক নিয়ে ভাবছেন। সবসময় ম্যাচ, অনুশীলন নিয়ে ব্যস্ত থাকায় পরিবারকে বেশি সময় দিতে পারেন না। এবার পরিবারের কথা ভেবেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন এই কিংবদন্তি। তবে তিনি কবে অবসর নেবেন, সে বিষয়ে কিছু জানাননি।

DID YOU
KNOW
?
ইউরো কাপ জয় রোনাল্ডোর
২০১৬ সালে পর্তুগালকে প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আল-নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী ৪২ বছর বয়স পর্যন্তই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Image Credit : Getty

আল-নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী ৪২ বছর বয়স পর্যন্তই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

আল-নাসরের হয়ে কতদিন খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

চলতি বছরেই আল-নাসর এফসি-র সঙ্গে নতুন করে দু'বছরের চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত তাঁর এই ক্লাবের হয়ে খেলার কথা। সেই চুক্তির মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সৌদি আরবের এই ক্লাবের হয়ে পর্তুগালের মহাতারকা খেলবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

১০০০
পেশাদার ফুটবল কেরিয়ারে ১০০০ গোলের লক্ষ্যে রোনাল্ডো
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১০০০ গোলের লক্ষ্যপূরণে এগিয়ে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Related Articles

Related image1
আল-নাসরের বিরুদ্ধে অসাধারণ লড়াই, ম্যাচ হারলেও মন জয় করে নিল এফসি গোয়া
Related image2
বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
36
পেশাদার ফুটবল কেরিয়ারে ১,০০০ গোল না করেই অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Image Credit : Getty

পেশাদার ফুটবল কেরিয়ারে ১,০০০ গোল না করেই অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

১,০০০ গোলের পথে রোনাল্ডো

বিভিন্ন ক্লাব ও পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৯৫২ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা হয়ে ওঠার লক্ষ্যে খেলতে নেমেছেন। এই কিংবদন্তি প্রকাশ্যে জানিয়েছেন, ১,০০০ গোল করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ করার আগে হয়তো অবসর নেবেন না রোনাল্ডো।

46
সন্তানদের সঙ্গে বেশি সময় কাটিয়ে তাদের ভালোভাবে বড় করে তুলতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সন্তানদের সঙ্গে বেশি সময় কাটিয়ে তাদের ভালোভাবে বড় করে তুলতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, তিনি এবার সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন। সেই কারণেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। সন্তানদের ভালোভাবে বড় করে তোলাই তাঁর লক্ষ্য। পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর পক্ষে পরিবারকে বেশি সময় দেওয়া সম্ভব হয় না। এ কথা ভেবেই তিনি সরে যেতে চাইছেন।

56
১৫ বছর ধরে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Image Credit : Getty

১৫ বছর ধরে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

অবসর নিয়ে পরিকল্পনা তৈরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পেশাদার ফুটবল থেকে অবসরের প্রশ্নে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, ‘আমার পক্ষে অবসর নেওয়া খুব কঠিন। তবে আমি তৈরি হয়ে যাব। আমার যখন ২৫, ২৬, ২৭ বছর বয়স ছিল, তখন থেকেই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমি অবসরের চাপ সামাল দিতে পারব। ফুটবলে গোল করলে যে উত্তেজনা হয়, তার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। তবে আমি এবার শীঘ্রই অবসর নেওয়ার কথা ভাবছি।’

66
পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে নিজেকে এবং পরিবারকে বেশি সময় দিতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে নিজেকে এবং পরিবারকে বেশি সময় দিতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অবসর সময়ের কথা ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পেশাদার ফুটবল থেকে অবসর প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও বলেছেন, ‘যা কিছু শুরু হয়, সে সবেরই শেষ আছে। আমি এবার নিজেকে আরও সময় দিতে চাই। একইসঙ্গে পরিবারকেও বেশি সময় দিতে চাই। আমার সন্তানদের ভালোভাবে বড় করে তোলার জন্য আরও সময় দিতে চাই।’

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bruno Guimaraes: "আরও বেশি ট্রফি জিততে এবং ইতিহাস গড়তে আর্সেনালে এসেছি", জানালেন ব্রুনো
Recommended image2
East Bengal: ইমামি ফিরতেই ফের চালু পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল, খুশি ইস্টবেঙ্গল জনতা
Recommended image3
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর, ক্লাবের হয়ে কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি?
Recommended image4
Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর! এক মহীরুহের বিদায়, একটি যুগের অবসান
Recommended image5
Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?
Related Stories
Recommended image1
আল-নাসরের বিরুদ্ধে অসাধারণ লড়াই, ম্যাচ হারলেও মন জয় করে নিল এফসি গোয়া
Recommended image2
বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, নতুন নজির গড়ে চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved