MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • বার্সেলোনা কিংবদন্তি জাভির আবেদন নাকচ, ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন খালিদ জামিল?

বার্সেলোনা কিংবদন্তি জাভির আবেদন নাকচ, ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন খালিদ জামিল?

Indian Football Team Head Coach: ভারতের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ করার প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তবে যাঁদের নাম ভাবা হয়েছিল, তাঁরা ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন না।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 25 2025, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে ভারতীয় দলের প্রধান কোচ নিয়োগ করা হচ্ছে না!
Image Credit : Getty

একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে ভারতীয় দলের প্রধান কোচ নিয়োগ করা হচ্ছে না!

ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য জাভির আবেদন খারিজ

একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ছিলেন জাভি হার্নান্ডেজ। বার্সেলোনায় লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তার সতীর্থ ছিলেন তিনি। ক্লাবের হয়ে বহু সাফল্যের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো কাপ, বিশ্বকাপও জিতেছেন জাভি। তিনি ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই খবরে সারা দেশের ফুটবলপ্রেমীরা হতাশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
জাভির মতো বড়মাপের ফুটবলারকে কেন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত করা হচ্ছে না?
Image Credit : Getty

জাভির মতো বড়মাপের ফুটবলারকে কেন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত করা হচ্ছে না?

অর্থই কি জাভির আবেদন খারিজ করার একমাত্র কারণ?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, জাভির মতো বড়মাপের কোচ যে পারিশ্রমিক চাইতে পারেন, তা দেওয়ার মতো অর্থ নেই। এই কারণেই তাঁকে কোচ নিয়োগ করা হচ্ছে না। তবে এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সে বিষয়ে ফুটবল মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনা করছেন।

Related Articles

Related image1
Indian Football: জাতীয় লিগ চালু হওয়ার পর কেটে গিয়েছে ৩ দশক, কী পেল ভারতীয় ফুটবল?
Related image2
Indian Football: ৯ বছরে সবচেয়ে খারাপ ফিফা র‍্যাঙ্কিং, তলিয়ে যাচ্ছে ভারতীয় দল
36
জাভিকে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ না করার সিদ্ধান্ত কে বা কারা নিলেন?
Image Credit : Getty

জাভিকে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ না করার সিদ্ধান্ত কে বা কারা নিলেন?

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জাভির আবেদন নাকচ করেছেন?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টিম ডিরেক্টর সুব্রত পাল জানিয়েছেন, ‘এটা ঠিক যে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জাভি। তিনি ই-মেল করে এআইএফএফ-এর কাছে আবেদন জানিয়েছিলেন।’ কিন্তু এই আবেদন নাকচ হয়ে গিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে না অন্য কেউ এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে জল্পনা চলছে।

46
ভারতীয় ফুটবল মহলে পরিচিত নাম খালিদ জামিলকেই কি জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ করা হবে?
Image Credit : our own

ভারতীয় ফুটবল মহলে পরিচিত নাম খালিদ জামিলকেই কি জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ করা হবে?

ভারতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হচ্ছেন খালিদ জামিল?

প্রাক্তন ফুটবলার খালিদ জামিল কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। তিনি আই লিগ, আইএসএল-এ বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে আপাতত অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

56
দু'বার ব্যর্থ হওয়া স্টিফেন কনস্টানটাইনকে কি ফের ভারতীয় দলের প্রধান কোচ নিয়োগ করা হবে?
Image Credit : East Bengal FC

দু'বার ব্যর্থ হওয়া স্টিফেন কনস্টানটাইনকে কি ফের ভারতীয় দলের প্রধান কোচ নিয়োগ করা হবে?

ভারতীয় ফুটবলে ফিরবেন স্টিফেন কনস্টানটাইন?

দু'বার ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হন ব্রিটিশ স্টিফেন কনস্টানটাইন। তিনি আইএসএল-এ ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। প্রতি ক্ষেত্রেই ব্যর্থ হন এই কোচ। কিন্তু ফের ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে তিনি প্রথমসারিতে আছেন। যে তিনজন কোচের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে, তাঁদের অন্যতম স্টিফেন।

66
ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ রবি ফাউলারের আবেদন নাকচ হয়ে গিয়েছে
Image Credit : our own

ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ রবি ফাউলারের আবেদন নাকচ হয়ে গিয়েছে

ভারতীয় দলের কোচ হচ্ছেন না লিভারপুলের কিংবদন্তি

ইস্টবেঙ্গল যেবার আইএসএল-এ প্রথম খেলে, সেই মরসুমে প্রধান কোচ হিসেবে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার রবি ফাউলার। তিনি অবশ্য ভারতে কোচ হিসেবে সাফল্য পাননি। এবার ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে এই প্রাক্তন ফুটবলারের আবেদনে সাড়া দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে ভারতীয় ফুটবলে ফিরছেন না ফাউলার।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image2
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Recommended image3
Edmund Lalrindika: খোশমেজাজে গোল্ডেন বল জয়ী এডমুন্ড! কী খেতে ভালোবাসেন হ্যাটট্রিক বয়? জানলে অবাক হবেন
Recommended image4
East Bengal FC: ছেলেদের সাফল্যের দিনে মেয়েদেরও জয়, জোড়া উদযাপন ইস্টবেঙ্গলের
Recommended image5
Now Playing
Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
Related Stories
Recommended image1
Indian Football: জাতীয় লিগ চালু হওয়ার পর কেটে গিয়েছে ৩ দশক, কী পেল ভারতীয় ফুটবল?
Recommended image2
Indian Football: ৯ বছরে সবচেয়ে খারাপ ফিফা র‍্যাঙ্কিং, তলিয়ে যাচ্ছে ভারতীয় দল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved