India vs Japan: পুরুষদের ফুটবলে ভারতের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে জাপান। মহিলা ফুটবলেও ছবিটা বিন্দুমাত্র আলাদা নয়। শনিবার এএফসি উইমেনস এশিয়া কাপের (AFC Women's Asian Cup 2026) ম্যাচে ভারত ও জাপানের ফুটবলের গুণগত মানের পার্থক্য ফের স্পষ্ট হয়ে গেল। লজ্জাজনক হারে বড় ধাক্কা খেল ভারতের মহিলা ফুটবল দল।
KNOW
AFC Women's Asian Cup 2026: এএফসি উইমেনস এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ১১ গোল খেল ভারতীয় দল। ম্যাচের ফল ১১-০। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ৫-০। এরপর দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল হজম করে ভারতীয় দল। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের (Vietnam) বিরুদ্ধে লড়াই করে ১-২ হেরে গিয়েছিল ভারত। কিন্তু শনিবার কোনওরকম লড়াই দেখা গেল না। এই টুর্নামেন্টে ভালো ফল করে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশায় ছিলেন সঙ্গীতা বাসফোর (Sangita Basfore), রিম্পা হালদাররা (Rimpa Haldar)। কিন্তু গ্রুপ বি-তে প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় সেই আশা কার্যত শেষ হয়ে গেল। গ্রুপের শেষ ম্যাচে চিনা তাইপেইয়ের (Chinese Taipei) মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচও অত্যন্ত কঠিন হতে হবে।
জাপানের ২ ফুটবলারের হ্যাটট্রিক
এই ম্যাচে জাপানের হয়ে হ্যাটট্রিক করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে খেলা হিনাতা মিয়াজাওয়া (Hinata Miyazawa)। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা রিকো উয়েকিও (Riko Ueki)। জোড়া গোল করেন কিকো সিকে (Kiko Seike)। ইউজুকি ইয়ামামোতো (Yuzuki Yamamoto), ইউয়ি হাসেগাওয়া (Yui Hasegawa) ও মায়া হিজিকাতা (Maya Hijikata) এক গোল করে করেন। জাপানের ফুটবলাররা সারা ম্যাচে ৩৫ বার শট নেন। তার মধ্যে ১৬ বার শট গোলের মধ্যে ছিল। ভারতের ফুটবলাররা একবারও শট নিতে পারেননি। জাপানের পক্ষে বলের দখল ছিল ৮০ শতাংশ। জাপানের ফুটবলাররা ৬১৩টি পাস খেলেন। সেখানে ভারতের ফুটবলাররা ১৬১টি পাস খেলেন। সারা ম্যাচে ৬৫ শতাংশ খেলাই ভারতের অর্ধে হয়েছে। জাপানের রক্ষণে মাত্র ৩.৬ শতাংশ বার বল গিয়েছে। এই পরিসংখ্যানই জাপানের আধিপত্য স্পষ্ট করে দিচ্ছে।
কোয়ার্টার-ফাইনালে জাপান
এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিনা তাইপেইকে ২-০ হারিয়ে দেয় জাপান। এরপর শনিবার ভারতের বিরুদ্ধে জয় পাওয়ার ফলে কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জন করল জাপান। তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


