George Telegraph Barreto: প্রাক্তন সবুজ মেরুন তারকাই এবার নয়া ভূমিকায়। আসন্ন কলকাতা লিগকে কেন্দ্র করে জোসে র‍্যামিরেজ ব্যারেটোকে (jose ramirez barreto coach) হেড কোচ হিসেবে নিয়োগ করল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (george telegraph football team)।

George Telegraph Barreto: কলকাতা ময়দানে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ময়দানে তাঁকে ঘিরে একটা স্লোগান চলত, “শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা।" যিনি ছিলেন মোহনবাগানের প্রাণভোমরা। সেই প্রাক্তন সবুজ মেরুন তারকাই এবার নয়া ভূমিকায়। আসন্ন কলকাতা লিগকে কেন্দ্র করে জোসে র‍্যামিরেজ ব্যারেটোকে (jose ramirez barreto coach) হেড কোচ হিসেবে নিয়োগ করল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (george telegraph football team)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্যারেটোর সঙ্গে এক বছরের চুক্তি সেরে নিয়েছে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। তবে ব্যারেটো একা নন। সবুজ তোতার সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মোহনবাগানের আরেক প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। অন্যদিকে, এই দায়িত্ব পেয়ে খুবই খুশি ব্যারেটো নিজেও। তাঁর কথায়, "তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পেরে সত্যিই আমি খুব গর্বিত। আমার ফুটবলজীবনে ময়দান অনেক ভালোবাসা দিয়েছে। তাই এবার কোচ হিসেবেও সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

Scroll to load tweet…

এই প্রসঙ্গে ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ‘‘আমাদের বিশ্বাস, ব্যারেটোর অভিজ্ঞতা এবং ফুটবল দর্শন এই দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ সবসময়ই নতুন প্রতিভা এবং নতুন ভাবনাকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছে।” 

ক্লাবের এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত বলেন, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করাই হল আমাদের প্রধান লক্ষ্য।”

সবিমিলিয়ে, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে কলকাতা ময়দানে। আসন্ন কলকাতা লিগকে কেন্দ্র করে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের হেড কোচ হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন মোহনবাগান তারকা তথা সবুজ তোতা জোসে র‍্যামিরেজ ব্যারেটো। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।