Pakistan National Hockey Team: পাকিস্তানের জাতীয় হকি দল অনেক সাফল্য পেয়েছে। কিন্তু দেশের আর্থিক সমস্যার প্রভাব হকি দলের উপরেও পড়েছে। বিদেশে খেলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়ল পাকিস্তানের হকি দল।

DID YOU
KNOW
?
এফআইএইচ প্রো লিগ
এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে চরম বিড়ম্বনায় পাকিস্তান হকি দল।

Pakistan Hockey Federation: বিদেশের মাটিতে খেলোয়াড়দের পাঠালেও, হোটেলের বিল মেটানোর মতো পর্যাপ্ত অর্থ নেই পাকিস্তান হকি ফেডারেশনের! পাকিস্তানের আর্থিক অবস্থা যে কতটা সঙ্গিন, তা এই ঘটনাতেই স্পষ্ট। পাকিস্তান হকি দল (Pakistan National Hockey Team) এফআইএইচ প্রো লিগ (FIH Pro League) খেলতে অস্ট্রেলিয়ায় (Australia) গিয়েছে। হোবার্ট (Hobart) শহরে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। পাকিস্তানের হকি দলের খেলোয়াড়রা ক্যানবেরায় (Canberra) এক হোটেলে গিয়েছিলেন। কিন্তু ভাড়া না মেটানোয় তাঁদের হোটেল বুকিং বাতিল করে দেওয়া হয়। ফলে হোটেল থেকে বেরিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হয় পাকিস্তানের জাতীয় হকি দলের খেলোয়াড়দের। এই ঘটনায় বিদেশের মাটিতে পাকিস্তানের মুখ পুড়ল। পাকিস্তান হকি ফেডারেশনের পক্ষ থেকে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু সব সমস্যা মেটানো যাবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভিখারির দশা পাকিস্তানের

পাকিস্তান হকি দল সূত্রে জানা গিয়েছে, খেলোয়াড়, কোচ ও কর্তাদের বলা হয়েছিল, ক্যানবেরায় এক চার তারা হোটেল বুক করা হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ড (Pakistan Sports Board) ও পাকিস্তান হকি ফেডারেশন হোটেলের ভাড়া মিটিয়ে দিয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দলের সবাই ক্যানবেরায় পৌঁছনোর পর জানতে পারেন, সেই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বরাদ্দ করাই হয়নি। পাকিস্তান স্পোর্টস বোর্ড ও পাকিস্তান হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পাকিস্তান হকি দলের প্রধান কোচ তাহির জামান (Tahir Zaman)। কিন্তু তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে আতান্তরে পড়ে দল।

সমস্যা পুরো মিটল না

হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শেষপর্যন্ত ঘর পান পাকিস্তানের হকি খেলোয়াড়রা। কিন্তু যত ঘর দরকার ছিল, তত ঘর পাওয়া যায়নি। ফলে দু-তিনজন খেলোয়াড়কে একই ঘরে থাকতে হয়। কারও ভালো করে ঘুম হয়নি। স্থানীয় পাকিস্তানিরা সাহায্য করলেও, তাতে সমস্যা পুরো মেটানো সম্ভব হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।