Lionel Messi: প্রসঙ্গত, লিওনেল মেসি মানেই যেন বিপক্ষের আতঙ্ক। তাঁর সেই বিধ্বংসী ফর্ম এবং হাসি। সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন মেসি। প্রত্যেকটি ম্যাচে গোল করছেন। বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ছেন। দুরন্ত গতির মুভ, কাট করে ভিতরে ঢুকেই আক্রমণ।

Lionel Messi: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। ভারতীয় সময় রবিবার ভোরে, কানসাস সিটি স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। তবে সেই ম্যাচে কি মেসিকে (Lionel Messi World Cup 2026) আটকাতে পারবে সুইসরা? কী জানালেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন (Messi World Cup 2026)?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তাঁর কথায়, "প্রথমত, অনেকগুলো সমাধানই রয়েছে আমাদের হাতে এবং আমরা সেরা সমাধানটিই খুঁজে বের করার চেষ্টা করব। মাঠে আমরা একটি দল হিসেবেই খেলতে নামব। আমরা ভালো পাস দেওয়ার এবং প্রতিপক্ষকে উপরের দিকে গিয়ে চাপে ফেলার চেষ্টা করব। অর্থাৎ, হাই প্রেসিং ফুটবল খেলব। আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু দিনের শেষে মাঠে নিজেদের পারফরম্যান্সই আসল।"

লিওনেল মেসিকে রুখবেন কীভাবে?

প্রসঙ্গত, লিওনেল মেসি মানেই যেন বিপক্ষের আতঙ্ক। তাঁর সেই বিধ্বংসী ফর্ম এবং হাসি। সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন মেসি। প্রত্যেকটি ম্যাচে গোল করছেন। বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ছেন। দুরন্ত গতির মুভ, কাট করে ভিতরে ঢুকেই আক্রমণ। লিওনেল মেসি আসলেই ম্যাজিশিয়ান। তিনি কাউকে পরোয়া করেন না। আক্ষরিক অর্থেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক তৃপ্ত অধিনায়ক। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা, যার ধারেকাছে কেউ নেই। যিনি নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সেই লিওনেল মেসি।আকর্ষণীয় স্কিল, অসাধারণ দক্ষতা, অনবদ্য ফুটবল এবং দুরন্ত পারফরম্যান্স। টিমগেমে বাজিমাৎ।

চলতি বিশ্বকাপে চারটি ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত, আর্জেন্টিনা মোট ১৪টি গোল করেছে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে। তার মধ্যে একটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলও আছে। সবমিলিয়ে, ১৪টি গোল। তার মধ্যে ৮টি এসেছে মেসির তরফ থেকে। এছাড়াও বেশ কয়েকটি গোলের ক্ষেত্রে তাঁর সরাসরি অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ, তিনিই গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। পাশাপাশি বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি গোল করার রেকর্ডও লিওনেল মেসির দখলে। সর্বাধিক ২১টি গোল করে নয়া এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

শুধু তাই নয়, টানা পাঁচটি ফিফা বিশ্বকাপের নক-আউট ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। সর্বাধিক, সর্বোচ্চ এবং সর্বকালীন মেগা রেকর্ড। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ৭টি গোল এবং ৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। মোট ১৫টি গোলের ক্ষেত্রে সরাসরি কন্ট্রিবিউশন রয়েছে লিওনেল মেসির। যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এছাড়াও ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি ম্যাচে গোল করলেন তিনি। এই নজির আর কোনও ফুটবলারের নেই। অন্যদিকে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার একক রেকর্ডও এখন মেসির ঝুলিতে।

সুইজারল্যান্ড কোচ এবং ফুটবলাররা যা জানালেন

সাংবাদিক সম্মেলনে এসে সুইজারল্যান্ড কোচ জানালেন, "প্রথমত, অনেকগুলো সমাধানই রয়েছে আমাদের হাতে এবং আমরা সেরা সমাধানটিই খুঁজে বের করার চেষ্টা করব। মাঠে আমরা একটি দল হিসেবেই খেলতে নামব। আমরা ভালো পাস দেওয়ার এবং প্রতিপক্ষকে উপরের দিকে গিয়ে চাপে ফেলার চেষ্টা করব। অর্থাৎ, হাই প্রেসিং ফুটবল খেলব। আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু দিনের শেষে মাঠে নিজেদের পারফরম্যান্সই আসল।"

অন্যদিকে, দলের নির্ভরযোগ্য ফুটবলার জাকা বলেন, "পুরো ৯০ মিনিট ধরে আমরা তাঁকে আটকাতে পারব কি না, সেটা জানি না। কাজটা খুবই কঠিন হবে। আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আমাদের রক্ষণভাগকে জমাট রাখতে হবে, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে হবে এবং মেসিকে খুব বেশি জায়গা দেওয়া যাবে না। অবশ্যই আমরা চেষ্টা করব বল নিজেদের দখলে রেখে খেলতে। আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করব। "আমাদের একটি নতুন দল, নতুন মানসিকতা এবং নতুন প্রজন্মের ফুটবলার রয়েছে। সুইজারল্যান্ডে ফুটবলের অনেক উন্নতি হয়েছে এবং আমরা আর্জেন্টিনাকে সত্যিই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার চেষ্টা করব। আমরা আরও শক্তিশালী হয়ে উঠেছি। শুধু এই টুর্নামেন্টেই নয়, বরং গত কয়েক বছর ধরেই।"

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।