Indian Super League: ডায়মন্ড হারবার এফসি আইএসএলে যোগ দিতে না পারায় এবার লিগে খেলবে মাত্র ১৩টি দল। এই পরিস্থিতিতে একটি মরশুমের জন্য অবনমন স্থগিত রাখার কথা ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।
Indian Super League: আসন্ন ইন্ডিয়ান সুপারলিগ (ISL) মরশুমে অবনমন বা রেলিগেশন নাও থাকতে পারে। দলের সংখ্যা কমে ১৩ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে আই-লিগ জিতে আইএসএলেখেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু তারা টপ লিগে খেলার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি পুরোপুরি জমা দিতে পারেনি। তাই এবারের লিগে তারা অংশ নিতে পারছে না। রিপোর্ট অনুযায়ী, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) একটি মরশুমের জন্য অবনমন স্থগিত রাখার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। ডায়মন্ড হারবারকে রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ১.১ কোটি টাকা দিতে হত। কিন্তু তারা মাত্র ৫৫ লক্ষ টাকা দিতে পেরেছে (Indian Super League)।
যা তাদের পুরস্কারের টাকা থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। লিগে মাত্র ১৩টি দল থাকায় অন্য আইএসএল ক্লাবগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। এই অবস্থায় অবনমনের নিয়ম চালু থাকবে কি না। AIFF এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, লিগ কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি অবনমন স্থগিত রাখার পক্ষেই মত দিতে পারে।
কেন এই অবনমন নিয়ে এত আলোচনা?
Indian Super League 2026-27: এক মাস পিছিয়ে যাচ্ছে, কবে শুরু হবে আইএসএল?
আইএসএলে প্রোমোশন এবং রেলিগেশন চালু হয়েছে গত মরশুমেই। ২০১৪ সালে যখন এই লিগ তিন মাসের টুর্নামেন্ট হিসেবে শুরু হয়েছিল, তখন এই নিয়ম ছিল না। ২০১৯-২০ মরশুমে আইএসএল দেশের টপ ডিভিশন লিগের তকমা পায়। এর আগে নীচের ডিভিশন থেকে দল আইএসএলে খেলার সুযোগ পেলেও, আইএসএল-এর কোনো ক্লাবকে অবনমনের মুখে পড়তে হয়নি। এই প্রথা ভাঙে, যখন গত ২০২৫-২৬ মরশুমে মহমেডান স্পোর্টিং লিগের শেষে থেকে অবনমিত হয়। এবার ডায়মন্ড হারবারের অনুপস্থিতি মরশুমের আগে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। যে দল প্রোমোশন পেয়েও খেলতে পারছে না, সেই পরিস্থিতিতে ১৩ দলের লিগ থেকে অন্য কোনো দলকে অবনমিত করাটা কি ঠিক হবে? এই নিয়েই এখন দ্বিধায় ক্লাবগুলো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

