India vs Netherlands: অলিম্পিক্সে (Olympics) পুরুষদের হকিতে পরপর দু'বার ব্রোঞ্জ জেতার পর দেশের মাটিতে হকি বিশ্বকাপে (Hockey World Cup 2026) ভালো ফলের আশায় ছিল ভারতীয় দল। কিন্তু প্রত্যাশিত ফল দেখা গেল না। হতাশাজনক পারফরম্যান্স দেখা গেল।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: Hockey World Cup 2026 - হকি বিশ্বকাপে ডাচদের কাছে হার, সেমি-ফাইনালের স্বপ্ন শেষ ভারতের
Today’s News in Bengali Live: Hockey World Cup 2026 - হকি বিশ্বকাপে ডাচদের কাছে হার, সেমি-ফাইনালের স্বপ্ন শেষ ভারতের

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live:Hockey World Cup 2026 - হকি বিশ্বকাপে ডাচদের কাছে হার, সেমি-ফাইনালের স্বপ্ন শেষ ভারতের
Today’s News in Bengali Live:Gayatri Gopichand-Treesa Jolly - গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়ে হার, ব্রোঞ্জ তৃষা-গায়ত্রীর
BWF World Champions 2026: ১৫ বছর পর বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক জিতল ভারত। দেশের মাটিতে এবার পদক জিতলেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি (Treesa Jolly)। এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে এই জুটি ভারতকে নতুন স্বপ্ন দেখাচ্ছে।
Today’s News in Bengali Live:Kolkata Derby - ডুরান্ড কাপ ফাইনালে 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? বাড়ছে উত্তেজনা
East Bengal FC vs Mohun Bagan Super Giant: যে কোনও পর্যায়ের খেলাতেই যদি দুই প্রতিদ্বন্দ্বী দলের নাম হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান, তাহলে উত্তেজনা বেড়ে যায়। রবিবার ডুরান্ড কাপ ফাইনালের (Durand Cup 2026 Final) আগেও উত্তেজনা বাড়ছে। চলতি ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে বদলা নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ শিবির।
Today’s News in Bengali Live:E Pension - ১ সেপ্টেম্বর থেকে কর্মচারীদের পেনশন ব্যবস্থার বদল, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
রাজ্যের সরকারি কর্মচারী ও অসবরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ই-পেনশন (E-Pension) ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Today’s News in Bengali Live:পহেলগাঁও হামলা - লস্কর ই তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে কোর্টের সমন পাঠাবে NIA
পহেলগাঁও হামলায় অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে আদালতের পাঠাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বিদেশ মন্ত্রকের মাধ্যমে এই সমন পাঠানো হবে, যাতে সইদকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য জম্মুতে অবস্থিত এনআইএ-র বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে। আদালত সইদের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানাও জারি করেছে।
Today’s News in Bengali Live:Doping - নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন, এশিয়ান গেমসের আগে নির্বাসিত কুস্তিগীর মুকুল দাহিয়া
Wrestler Mukul Dahiya Suspended: ভারতীয় ক্রীড়াজগতে নিষিদ্ধ মাদক সেবনের ঘটনা নতুন কিছু নয়। বহু ভারতীয় ক্রীড়াবিদ ইচ্ছাকৃতভাবে বা না জেনে নিষিদ্ধ মাদক সেবন করেছেন। এবার এশিয়ান গেমসের (Asian Games 2026) ঠিক আগে নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন কুস্তিগীর মুকুল দাহিয়া। এই ঘটনায় ভারতীয় ক্রীড়ামহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Today’s News in Bengali Live:Zolani Tete - দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে গুলি করে খুন
Zolani Tete Shot Dead: বক্সিংয়ে (Boxing) দক্ষিণ আফ্রিকার (South Africa) সর্বকালের অন্যতম সফল খেলোয়াড় জোলানি টেটেকে তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করা হল। ঠিক কী কারণে এই তারকা বক্সারকে খুন করা হল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
Today’s News in Bengali Live:Cristiano Ronaldo - ১,০০০ গোল করেই অবসর! রোনাল্ডোর 'শেষ মরসুম' নিয়ে জল্পনা
Cristiano Ronaldo Goals: গত দু'দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্লাব ও পর্তুগালের (Portugal) জাতীয় দলের হয়ে গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবল কেরিয়ারে তাঁর মোট গোলসংখ্যা ১,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই বিশেষ মাইলফলক স্পর্শ করার পরেই প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই কিংবদন্তি।
Today’s News in Bengali Live:NCPI - এনসিপিআই-এর অন্দরে এবার অশান্তির সুর? নতুন দল কাকলির! জল্পনা ছেলের সোস্যাল মিডিয়া পোস্টে
NCPI Internal Conflict: এনসিপিআই-র অন্দরেই কি বিদ্রোহের নয়া অধ্যায়? ‘ এনসিপিআই’ পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন কাকলি ঘোষ দস্তিদার। জানুন কী বলেছেন তিনি।
Today’s News in Bengali Live:Toll Pass - ৩৫০ টাকার বিশেষ পাস, এই লোকেদের টোল প্লাজায় আর টোল দিতে হবে না
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) তাদের ডিজিটাল লোকাল পাস পরিষেবা প্রসারিত করেছে। এই পরিষেবাটি এখন দেশজুড়ে ১২১টি টোল প্লাজায় পাওয়া যাবে। এই পরিষেবার সুবিধা নিয়ে টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা একটি মাসিক পাস পেতে পারেন।
Today’s News in Bengali Live:নরেন্দ্র মোদী - মোদীর জনসেবা ২৫ বছর পূর্তি, টানা ১৫ দিনের 'সেবাপক্ষ' কর্মসূচি পালন BJPর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে 'সেবাপক্ষ' পালন করতে চলেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।
Today’s News in Bengali Live:Gold Price Today Kolkata - শনিবার লাফিয়ে বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Gold Price Today: সপ্তাহ শেষে শনিবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২২ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
Today’s News in Bengali Live:Bankura - অনাস্থা ভোটে জিতে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ', TMCকে হারিয়ে পঞ্চায়েত BJPর দখলে
Bankura: রাজনৈতিক সমীকরণ বদলে ফের শিরোনামে বাঁকুড়া। ভোটাভুটির মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত ১ নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি।
Today’s News in Bengali Live:DA Arrears - বকেয়া ডিএ দেওয়া শুরু এই দুই ব্যাঙ্কের, লাখের বেশি টাকা ঢুকছে একেক জনের অ্যাকাউন্টে
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-র টাকা পাঠানো শুরু হল বিভিন্ন ব্যাঙ্কের তরফে। মূলত কলকাতা কর্পোরেশন (KMC) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের (Pension) অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাঙ্কগুলির তরফে।
Today’s News in Bengali Live:Price Hike - শুধু চিনি নয়! এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাড়ছে মুদিখানার খরচ
grocery prices:ভোজ্য তেল, ডালের দামে ঊর্ধ্বোমুখী! এক মাসেই কেজিতে বাড়ল কত টাকা? জানুন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধির আসল কারণ।
Today’s News in Bengali Live:Triveni Yog - পুত্রদা একাদশীতে ত্রিবেণী যোগ, ৫ রাশি ধনসম্পদ ও কর্মজীবনে উপকৃত হবেন
Putrada Ekadashi: শ্রাবণ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একাদশীর এই তিথিতে বেশ কয়েকটি শুভ যোগের অবস্থান এই উৎসবের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা এবং উপবাস পালন করা একটি প্রথা।
Today’s News in Bengali Live:BJP - তোলাবাজিতে 'জিরো টলারেন্স'!শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
BJP MLA: মাত্র ১০৫ দিনেই ২৪ বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! দিল্লিতে গেল ফাইল, শাস্তির মুখে বঙ্গ বিজেপির একাংশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।
Today’s News in Bengali Live:Sugar Stock Limit - ব্যবসায়ীরা এখন থেকে ৪০০০ কুইন্টালের বেশি চিনি মজুত করতে পারবেন না এবং দাম নিয়ন্ত্রণ করা হবে
Sugar Stock Limit: উৎসবের মরসুমে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ব্যবসায়ীদের উপর মজুত সীমা আরোপ করেছে। সরকারের মতে, দাম বৃদ্ধির কারণ মজুতদারি, উৎপাদনের ঘাটতি নয়।
Today’s News in Bengali Live:Biman Bose Health Update - বুকে পেসমেকার বসেছে, এখন কেমন আছেন বিমান বসু? লেটেস্ট আপডেট
সুস্থ হয়ে উঠছেন বিমান বসু গত। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দিল্লির এইমসে বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন।
Today’s News in Bengali Live:Dilip Ghosh - 'শুধু ছবি তুলছেন রাহুল', বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ, যাদবপুর নিয়েও কড়া প্রতিক্রিয়া
Dilip attack Rahul: শনিবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, রাহুল গান্ধী শুধু ছবি তোলার জন্য দিল্লিতে ধর্না দিচ্ছেন, তাঁর বরং ঝাড়খন্ডে যাওয়া উচিত।