Iran vs Egypt: নিঃসন্দেহে চলতি ফুটবল বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। সিয়াটেল স্টেডিয়ামে শনিবার সকালে, গ্রুপ জি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইরান বনাম ইজিপ্ট (iran vs egypt)। সেই ম্যাচেই ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে জায়গা পাকা ইজিপ্টের (iran vs egypt score)। তবে ইরানের লড়াই মনে রাখার মতো।

Iran vs Egypt: নিঃসন্দেহে চলতি ফুটবল বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। সিয়াটেল স্টেডিয়ামে শনিবার সকালে, গ্রুপ জি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইরান বনাম ইজিপ্ট (iran vs egypt)। সেই ম্যাচেই ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে জায়গা পাকা ইজিপ্টের (iran vs egypt score)। তবে ইরানের লড়াই মনে রাখার মতো। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রত্যাশিতই ছিল যে, এই ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। বাস্তবে সেটাই হল। খেলার শুরু থেকেই ঝড়। ম্যাচের ৫ মিনিটেই গোল। ট্রেজেগের অ্যাসিস্ট থেকে ইজিপ্ট মিডিও মাহমুদ সাবেরের বাঁ পায়ের শট সোজা জালে জড়িয়ে যায় এবং গোল। কিন্তু ম্যাচের ৯ মিনিটে, ইজিপ্ট ডিফেন্ডার মহম্মদ আবদেলমোনেম ফাউল করে বসেন মেহেদি তারেমিকে। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। 

সেয়ানে সেয়ানে টক্কর! আক্রমণের ঝড়

তবে খেলার ১০ মিনিটে, মেহেদি তারেমির নেওয়া সেই পেনাল্টি সেভ করে দেন ইজিপ্ট গোলকিপার মোস্তাফা শোবেইর। এরপর ফের সুযোগ নষ্ট ইরানের। মিস করেন সামান ঘোদ্দোস। তবে ম্যাচের ১৩ মিনিটে, দলে একটি পরিবর্তন করতে বাধ্য হন ইজিপ্ট কোচ। কারণ, চোটের জন্য মাঠ ছাড়েন মহম্মদ আবদেলমোনেমে। তাঁর পরিবর্তে আসেন ইয়াসের ইব্রাহিম।

এরপর খেলার ১৪ মিনিটে, মিলাদ মহাম্মাদির শট রুখে দেন ইজিপ্ট গোলকিপার। কিন্তু তারপরের মুহূর্তেই গোল। রামিন রেজাইয়ানের ডান পায়ের শট সিক্স ইয়ার্ড বক্সের ডানদিকের কোণা দিয়ে সোজা গোলে পৌঁছে যায়। খেলায় সমতা ফেরায় ইরান। 

এরপরেই ১৭ মিনিটের মাথায়, পাল্টা অ্যাটাক তুলে আনে ইজিপ্ট। তবে মিস করেন মোস্তাফা জিকো। অন্যদিকে, ম্যাচের ৩০ মিনিটে, আবারও সুযোগ চলে আসে তাদের সামনে। এবার আহমেদ ফাতুহের অ্যাসিস্ট থেকে ট্রেজেগের ডান পায়ের রকেট গতির শট রুখে দেন ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্ড। 

৪১ মিনিটের মাথায়, ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন ইজিপ্ট ফুটবলার ইয়াসের ইব্রাহিম। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, বক্সের বাঁদিক থেকে নেওয়া আলি নেমাতির ক্রস এবং ইরান ডিফেন্ডার শোজাহ খলিলজাদেহর হেডার। কিন্তু বল বাইরে চলে যায়। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। 

YouTube video player

লড়াকু ইরানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নক-আউটে জায়গা পাকা ইজিপ্টের

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আসে ইজিপ্ট দলে। মাহমুদ সাবেরের জায়গায় নামেন মারওয়ান আতিয়া এবং এমাম আশুরের জায়গায় নামেন ওমর মারমাউস। তবে ইজিপ্ট স্ট্রাইকার ট্রেজেগের প্রশংসা করতেই হবে। তাঁর একটু সেভ করেন আলিরেজা এবং একটি ব্লক হয় ইরান ডিফেন্সে। 

আক্ষরিক অর্থেই টানটান উত্তেজনার ম্যাচ হচ্ছিল। ৬৭ মিনিটে, ইরান দলে পরিবর্তন আসে। সামান ঘোদ্দোসের জায়গায় মাঠে আসেন শাহরিয়ার মোঘনলু। ম্যাচের ৭৬ মিনিটে, মহম্মদ ঘোরবানির শট ব্লক হয় ইজিপ্ট ডিফেন্সে।

YouTube video player

কিন্তু খেলার শেষ মুহূর্তে যেন তুমুল নাটক। তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। মহম্মদ ঘোরবানির একটি শট সেভ হয়। যখন সবাই ধরে নিয়েছে যে, ম্যাচ ড্র হচ্ছে। তখনই চূড়ান্ত নাটক। ফ্রি-কিক থেকে আসা বলে ইরানের হয়ে গোল করেন শোজাহ খলিলজাদেহ। কিন্তু পরে ভিএআর রিপ্লেতে দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন। তাই গোল বাতিল হয়। শেষপর্যন্ত, এই ম্যাচ ১-১ গোলে শেষ হয়। তবে নিঃসন্দেহে ইরানের লড়াই অনে রাখার মতো। দুরন্ত লড়াই করেও পয়েন্টের বিচারে তারা তৃতীয়। তাই নক-আউটে যাওয়া হল না।

এই ম্যাচ ড্র করে গ্রুপ জি-র দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল ইজিপ্ট। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। বেলজিয়ামেরও পয়েন্ট ৫। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে বেলজিয়াম এই গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।