Spain vs Uruguay: এই ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়। কখনও স্পেন তো কখনও উরুগুয়ে, আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। সেই ম্যাচেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে স্পেন (Spain vs Uruguay live score)। : চলতি ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শনিবার ভোরে, গুয়াদালাজারা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন বনাম উরুগুয়ে।
Spain vs Uruguay: চলতি ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচ-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শনিবার ভোরে, গুয়াদালাজারা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন বনাম উরুগুয়ে (Spain vs Urugua)। সেই ম্যাচেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে স্পেন (Spain vs Uruguay live score)।

এই ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়। কখনও স্পেন তো কখনও উরুগুয়ে, আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১৭ মিনিটে, লামিনে ইয়ামালের বাঁ পায়ে নেওয়া জোরালো শট ব্লক হয় উরুগুয়ে ডিফেন্সে। এরপর ২৩ মিনিটের মাথায়, আবারও একটি পজিটিভ মুভ তৈরি করে স্পেন। তবে এক্ষেত্রেও কোনও গোলের পরিস্থিতি তৈরি হয়নি।
খেলার ৩১ মিনিটের মাথায়, পাল্টা অ্যাটাক তৈরির চেষ্টা করে উরুগুয়েও। তবে এক্ষেত্রেও গোল আসেনি। ম্যাচের ৩৬ মিনিটে, বক্সের বাইরে থেকে উরুগুয়ে মিডফিল্ডার রদ্রিগো বেন্টানকুরের ডান পায়ের জোরালো দূরপাল্লার শট বারপোস্টের একটু উপর দিয়ে উড়ে যায়। ৩৯ মিনিটের মাথায়, দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে উরুগুয়ে। ৩৫ গজেরও বেশি দূর থেকে নেওয়া ডারউইন নুনেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

কিন্তু খেলার ৪২ মিনিটে, ম্যাচে লিড নেয় স্পেন। বক্সের একদম ডানদিক থেকে ঠিকানা লেখা পাস বাড়ান মার্কোস লোরেন্তে। সেই বল পেয়ে ডান পায়ের শটে গোল করে যান অ্যালেক্স বায়েনা। তবে এক্ষেত্রে উরুগুয়ে গোলকিপার মুসলেরার হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। তবে ৪৫ মিনিটে, চোটের কারণে মাঠ ছাড়েন উরুগুয়ের ফুটবলার ম্যানুয়েল উগার্তে। তাঁর পরিবর্তে আসেন নিকোলাস দে লা ক্রুজ।

অন্যদিকে, একটি ভালো সেভ করেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। এরপর আর কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে। তবে এই ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি অসাধারণ ফুটবল উপহার দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই উরুগুয়ের প্রথম একাদশে পরিবর্তন আসে। ফার্নান্দো মুসলেরার জায়গায় মাঠে আসেন সার্জিও রোচেট। অন্যদিকে তার কয়েক মিনিট পর ফেদেরিকো ভালভার্দের পরিবর্তে মাঠে আসেন ফেদেরিকো ভিনাস।

৫৮ মিনিটের মাথায়, ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের ফুটবলার গুইলেরমো ভারেলা। পাশাপাশি ম্যাচের ৬০ মিনিটে, দলের প্রথম একাদশে দুটি পরিবর্তন আনেন স্প্যানিশ হেডস্যার লুইস দে লা ফুয়েন্তে। পেদ্রির জায়গায় ফ্যাবিয়ান রুইজ এবং মিকেল মেরিনোর জায়গায় আসেন দানি অলমো। আর মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই একটি ডান পায়ের জোরালো শট নেন দানি অলমো। তবে সেটি বাইরে উড়ে চলে যায়।

অপরদিকে, ৬৪ মিনিটে, সুযোগ নষ্ট করে উরুগুয়েও। মিস করেন ফেদেরিকো ভিনিয়াস। ৭৯ মিনিটে, গোল ছেড়ে বেরিয়ে এসে একটি ভালো সেভ করেন স্প্যানিশ গোলকিপার। খেলার শেষদিকে আক্রমণের চাপ বাড়াতে শুরু করে উরুগুয়ে। তবে একের পর এক সেভ করতে থাকেন সিমন।
তবে শেষদিকে কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলতে শুরু করে উরুগুয়ে। খেলা শেষের আগে দুই দলের ফুটবলারদের মধ্যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কার্ড বের করতে বাধ্য হন রেফারি। লাল কার্ড দেখেন উরুগুয়ের ফুটবলার অগাস্টিন কানোবিও।

শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। ম্যাচ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। আর এই জয়ের ফলে, তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর টপার হিসেবে পরের রাউন্ডে চলে গেল স্পেন। সেইসঙ্গে, এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল কেপ ভার্দে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।