Mexico vs South Korea:  প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খোলে। ম্যাচের ৫০ মিনিটে, দক্ষিণ কোরিয়া গোলকিপার বল ধরতে গিয়ে মিস করেন এবং সেই হাত ফসকে যাওয়া বল পেয়ে, ডান পায়ের শটে গোল করে যান লুইস রোমো। মেক্সিকো ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে।

Mexico vs South Korea: জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। এই নিয়ে পরপর দুটি ম্যাচে জয় মেক্সিকোর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এ-র ম্যাচে ভারতীয় সময় শুক্রবার ভোরে, গুয়াদালাজারা স্টেডিয়ামে মুখোমুখি হয় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (mexico vs south korea)। প্রসঙ্গত, দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে খেলতে নামে। তাই স্বাভাবিকভাবেই, এই ম্যাচটির দিকে নজর ছিল সকলের। সেই ম্যাচেই ১-০ গোলে জয় জয় ছিনিয়ে নিল মেক্সিকো (fifa football world cup 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

YouTube video player

খেলার ৬ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় মেক্সিকো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন রবার্তো আলভারাদো। কিন্তু সেটি বাইরে চলে যায়। এরপর মিস করেন ব্রায়ান গুতিয়েরেজ। ম্যাচের ১৯ মিনিটে, রবার্তো আলভারাদোর ক্রস থেকে বক্সের মাঝখানে দুরন্ত হেডার জুলিয়ান কুইনোনেসের। কিন্তু সেটি সেভ করেন দক্ষিণ কোরিয়া গোলকিপার কিম সিউং-গিউ। 

পরপর দুই ম্যাচে জয় মেক্সিকোর

Scroll to load tweet…

তবে পাল্টা আক্রমণে আসার চেষ্টা করে কোরিয়া প্রজাতন্ত্রও। ম্যাচের ৪০ মিনিটে, ইয়ং উ-য়ের নেওয়া বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৪৩ মিনিটের মাথায়, লি-এর বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটটি প্রতিহত হয়। এক্ষেত্রে অ্যাসিস্ট করেন সন হিউং মিন। তবে কোনও গোল হয়নি। 

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খোলে। ম্যাচের ৫০ মিনিটে, দক্ষিণ কোরিয়া গোলকিপার বল ধরতে গিয়ে মিস করেন এবং সেই হাত ফসকে যাওয়া বল পেয়ে, ডান পায়ের শটে গোল করে যান লুইস রোমো। মেক্সিকো ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। 

YouTube video player

লুইস রোমোর গোলে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল তারা

খেলার ৫৭ মিনিটে, বক্সের বাইরে থেকে নেওয়া হোয়াং ইন বিওমের বাঁ পায়ের শটটি প্রতিহত হয়। অন্যদিকে, ম্যাচের ৭৪ মিনিটে, একটু ভালো সেভ করেন কোরিয়া গোলকিপার। তার কয়েক মুহূর্ত বাদে আরও একটি ভালো সেভ করেন তিনি। এরপর ৭৭ মিনিটের মাথায়, হোয়াং হি চান-এর পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড লি। তবে সেটি বাইরে দিয়ে উড়ে চলে যায়। তবে খেলার ৮৭ মিনিটে, গোলের একদম কাছে পৌঁছে যায় কোরিয়া প্রজাতন্ত্র। 

ইয়াং হিউন জুন-এর শট সেভ করেন মেক্সিকো গোলকিপার রেঞ্জেল। যদিও শেষদিকে দুই দলই আক্রমণের ঝাঁঝ বাড়ায়। তবে আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতে নিল মেক্সিকো। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।