Neymar Jr Injury: গত কয়েক বছর ধরেই চোটের কবলে ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্রাজিল দলে জায়গা পেলেও, পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। ফলে এই স্ট্রাইকার কবে মাঠে নামতে পারবেন, সে বিষয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে।
KNOW
Brazil vs Morocco: আশঙ্কাই সত্যি হল, এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারছেন না নেইমার (Neymar)। এই তারকা স্ট্রাইকার এখনও চোটমুক্ত হতে পারেননি। এই কারণেই তাঁর পক্ষে মরক্কোর বিরুদ্ধে খেলা সম্ভব হচ্ছে না। ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) এই খবর জানিয়েছেন। তিনি নেইমারের ফিটনেস প্রসঙ্গে বলেছেন, 'চোট সারানোর জন্য প্রচণ্ড পরিশ্রম করছে নেইমার। ও যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার চেষ্টা করছে।' এবারের বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে এই তারকা স্ট্রাইকার জায়গা পাবেন কি না, সে বিষয়েই সংশয় ছিল। শেষপর্যন্ত দলে থাকলেও, নতুন করে কাফ মাসলে চোট পেয়েছেন নেইমার। তাঁর এই চোট এখনও সারেনি। এই কারণেই আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে।

চোট পেলেও নেইমারকে গুরুত্ব দিচ্ছেন অ্যান্সেলোত্তি
নেইমার এখন ফিট না হলেও, তাঁকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অ্যান্সেলোত্তি। তিনি বলেছেন, ‘আমরা শুধু নেইমারের ফুটবল দক্ষতার জন্যই ওকে দলে সুযোগ দিইনি। ওর ফুটবল দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। একইসঙ্গে ওর অভিজ্ঞতা আছে। ও দলের তরুণ খেলোয়াড়দের কাছে আদর্শ। ওকে উদাহরণ হিসেবে তুলে ধরা যেতে পারে।’ ২০২৩ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন নেইমার। তারপর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। ফিট হয়ে উঠলে প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে খেলবেন এই তারকা। তিনি এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলছেন। ব্রাজিলের পুরুষ ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন নেইমার। তবে তিনি দলকে এখনও বিশ্বকাপ জেতাতে পারেননি। এবার ফিট হয়ে উঠে ব্রাজিলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোই নেইমারের লক্ষ্য।
শেষ রাতে ব্রাজিলের ম্যাচ
ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর সাড়ে তিনটেয় শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। গ্রুপ সি-র এই ম্যাচ জিতে এবারের বিশ্বকাপ ভালোভাবে শুরু করাই পাঁচবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য। নেইমার খেলতে না পারলেও, মরক্কোকে হারানোর বিষয়ে আশাবাদী ব্রাজিল শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


