Portugal Squad World Cup 2026: ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পর্তুগাল। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটি ষষ্ঠ বিশ্বকাপ। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভার মতো তারকাদের নিয়ে ২৭ জনের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ। গ্রুপ 'কে'-তে পর্তুগালের প্রতিপক্ষ দলগুলি হল কঙ্গো, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
Portugal Squad World Cup 2026: ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পর্তুগাল (portugal world cup squad announcement)। আর এই দলেও জায়গা করে নিয়েছেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী রোনাল্ডোর জন্য এটি হতে চলেছে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ (portugal squad for world cup 2026)।

ষষ্ঠবারের জন্য বিশ্বকাপের দলে রোনাল্ডো
কোচ রবার্তো মার্টিনেজ ২৭ জনের যে দল ঘোষণা করেছেন, সেখানে একটি বিশেষ চমক রয়েছে। গত বছর, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দিয়োগো জোটার নামও এই স্কোয়াডে সাম্মানিক সদস্য হিসেবে রাখা হয়েছে। দলে ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, ভিটিনহা, দিয়েগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, গনজালো র্যামোস, পেদ্রো নেতো, রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স এবং নুনো মেন্ডেজের মতো বড় তারকারা সকলেই রয়েছেন পর্তুগাল স্কোয়াডে।
গ্রুপ 'কে'-তে পর্তুগালের প্রতিপক্ষ দলগুলি হল কঙ্গো, কলম্বিয়া এবং উজবেকিস্তান। পর্তুগাল এর আগে ইউরো কাপ এবং উয়েফা নেশনস লিগ জিতলেও, এখনও পর্যন্ত বিশ্বকাপ ট্রফি তাদের অধরাি থেকে গেছে। এখন এটাই দেখার যে, ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর দেশকে প্রথম বিশ্বকাপ জেতাতে পারেন কি না।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: দিয়েগো কোস্তা, হোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো
ডিফেন্ডার: রুবেন ডায়াস, জোয়াও ক্যানসেলো, ডিওগো ডালোট, নুনো মেন্ডেজ, নেলসন সেমেডো, ম্যাথিউজ নুনেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, টমাস আরাউজো
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, ভিটিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, সামু কোস্তা
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স, গনজালো র্যামোস, পেদ্রো নেটো, ফ্রান্সিসকো কনসিসাও, গনজালো গুয়েদেস, ফ্রান্সিসকো ট্রিনকাও
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

