Riyan Parag Vaping: গুরু 'পাপে' লঘু শাস্তি! আইপিএলে ম্যাচচলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট বা 'ভেপ' (Vape) ব্যবহার ধরা পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। নির্বাসন তো দূরে থাকা নামমাত্র জরিমানা আর সতর্ক করেই ছেড়ে দেওয়া হল পরাগকে।

Riyan Parag Vaping: গুরু 'পাপে' লঘু শাস্তি! আইপিএলে ম্যাচচলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট বা 'ভেপ' (Vape) ব্যবহার ধরা পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ড্রেসিংরুমে অধিনায়ক পরাগের ই-সিগারেট সেবনের ছবি লাইভ ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিয়ম অনুযায়ী, আইপিএল ড্রেসিংরুম বা স্টেডিয়ামের ভিতরে (নির্দিষ্ট জায়গা ছাড়া) ধূমপান বা ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় বিসিসিআই (BCCI) ও আইপিএলের আচরণবিধি ভঙ্গ হয়। তবে রিয়ান পরাগের 'ভেপ' কাণ্ডে তেমন কড়া অবস্থান নিল না বোর্ড। নির্বাসন তো দূরে থাকা নামমাত্র জরিমানা আর সতর্ক করেই ছেড়ে দেওয়া হল পরাগকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী শাস্তি হল রিয়ান পরাগের

ভারতে ২০১৯ সালে 'Prohibition of Electronic Cigarettes Act'-অনুযায়ী ই-সিগারেট বা ভেপ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২১ নম্বর ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন পরাগ। এই ধারা অনুযায়ী, এমন আচরণ যা খেলাটির সুনাম ক্ষুণ্ণ করে। শাস্তিস্বরূপ রাজস্থান রয়্যালসের অধিনায়করে ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তবে আপাতত তাঁর উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। পাশাপাশি পুরো ঘটনার ব্যাখ্যা চেয়ে পরাগের কাছে রিপোর্ট তলব করেছে বিসিসিআই। একইসঙ্গে ভবিষ্যতে দল, কর্মকর্তা বা খেলোয়াড়দের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

ঠিক কী ঘটেছিল

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রেসিংরুমের ভিতরে ভেপিং (ই-সিগারেট ব্যবহার) করার অভিযোগে তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে নিউ চণ্ডিগড়ের পঞ্জাব কিংস ও রাজস্থান রয়ল্য়ালস-এর ম্যাচে। রাজস্থান যখন ২২৩ রানের বড় লক্ষ্য তাড়া করছিল, তখন তাদের ইনিংসের ১৬তম ওভারের সময় লাইভ সম্প্রচারে ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরেই পরাগকে ভেপিং করতে দেখা যায়। সেই সময় তাঁর পাশে ছিলেন সতীর্থ যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, যুধবীর সিং চড়ক ও কুলদীপ সেন। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তারপর শুরু হয় তীব্র সমালোচনা।