MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • 'টেনিস ছেড়ো না,' শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর নাদালকে বার্তা জকোভিচের

'টেনিস ছেড়ো না,' শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর নাদালকে বার্তা জকোভিচের

গত দুই দশকে আন্তর্জাতিক টেনিসের তিন নক্ষত্র রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। ফেডেরার ইতিমধ্যেই অবসর নিয়েছেন। এবার নাদালও অবসর নিতে চলেছেন। তবে জকোভিচ এখনই অবসরের কথা ভাবছেন না।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 20 2024, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদাল যাতে এখনই অবসর না নেন, সেই অনুরোধ করলেন নোভাক জকোভিচ
Image Credit : Getty

দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদাল যাতে এখনই অবসর না নেন, সেই অনুরোধ করলেন নোভাক জকোভিচ

পেশাদার কেরিয়ারের অন্যতম কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদালকে অবসরের পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানালেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
রাফায়েল নাদালের বিরুদ্ধে শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর টেনিস না ছাড়ার অনুরোধ নোভাক জকোভিচের
Image Credit : Getty

রাফায়েল নাদালের বিরুদ্ধে শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর টেনিস না ছাড়ার অনুরোধ নোভাক জকোভিচের

সৌদি আরবে সিক্স কিংস স্ল্যামে রাফায়েল নাদালকে স্টেট সেটে হারানোর পর নোভাক জকোভিচ বলেছেন, ‘টেনিস ছেড়ো না।’

39
টেনিস কোর্টে রাফায়েল নাদালের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেও, মাঠের বাইরে বন্ধু নোভাক জকোভিচ
Image Credit : Getty

টেনিস কোর্টে রাফায়েল নাদালের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেও, মাঠের বাইরে বন্ধু নোভাক জকোভিচ

রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে নোভাক জকোভিচ বলেছেন, ‘আমাদের কঠিন লড়াই হয়েছে। আমি ওকে বলেছি, কোনও একদিন আমরা কোনও এক জায়গায় বেঞ্চে পানীয় হাতে বসে আমাদের লড়াই নিয়ে আলোচনা করব।’

49
৩৮ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল
Image Credit : Getty

৩৮ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল

রাফায়েল নাদালের বয়স ৩৮ বছর। আগামী মাসে মালাগায় ডেভিস কাপের ম্যাচ খেলার পর পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন এই তারকা।

59
ডেভিস কাপ টাইয়ে হয়তো সিঙ্গলসের বদলে শুধু ডাবলসে খেলবেন রাফায়েল নাদাল
Image Credit : Getty

ডেভিস কাপ টাইয়ে হয়তো সিঙ্গলসের বদলে শুধু ডাবলসে খেলবেন রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল জানিয়েছেন, তিনি ডেভিস কাপে সিঙ্গলসে খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন। শুধু ডাবলসেই খেলতে পারেন।

69
দীর্ঘ ও সফল পেশাদার কেরিয়ারে কি সৌদি আরবেই শেষবার সিঙ্গলসে খেললেন রাফায়েল নাদাল?
Image Credit : Getty

দীর্ঘ ও সফল পেশাদার কেরিয়ারে কি সৌদি আরবেই শেষবার সিঙ্গলসে খেললেন রাফায়েল নাদাল?

সৌদি আরবে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ লড়াইয়ের আয়োজকরা দাবি করেছেন, এখানেই শেষবার সিঙ্গলস ম্যাচ খেললেন নাদাল।

79
পেশাদার কেরিয়ারে রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াইয়ে সামান্য এগিয়ে নোভাক জকোভিচ
Image Credit : Getty

পেশাদার কেরিয়ারে রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াইয়ে সামান্য এগিয়ে নোভাক জকোভিচ

রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ প্রতিযোগিতামূলক ম্যাচে ৬০ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৩১ ম্যাচ জয় পেয়েছেন জকোভিচ। ২৯ ম্যাচে জয় পেয়েছেন নাদাল।

89
প্যারিস অলিম্পিক্সে রোলা গাঁরোয় নোভাক জকোভিচের কাছে হেরে যান রাফায়েল নাদাল
Image Credit : Getty

প্যারিস অলিম্পিক্সে রোলা গাঁরোয় নোভাক জকোভিচের কাছে হেরে যান রাফায়েল নাদাল

প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবার রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের লড়াই হয়েছিল প্যারিস অলিম্পিক্সে। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল প্রিয় রোলা গাঁরোয় জকোভিচের কাছে ১-৬, ৪-৬ হেরে যান।

99
গত কয়েক বছর ধরে চোটে ভুগেছেন রাফায়েল নাদাল, এই কারণেই তিনি অবসর নিলেন
Image Credit : Getty

গত কয়েক বছর ধরে চোটে ভুগেছেন রাফায়েল নাদাল, এই কারণেই তিনি অবসর নিলেন

চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে টেনিস কোর্টে ফিরতে চেয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু তাঁর পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি। এই কারণেই অবসর ঘোষণা করলেন নাদাল।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image3
Mirabai Chanu: এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন মীরাবাঈ চানু, পদকের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন এই তারকা অ্যাথলিট
Recommended image4
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image5
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved