MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • Wrestlers Protest: যন্তর মন্তরে কুস্তিগীরদের পাশে দিল্লির মুখ্যমন্ত্রী

Wrestlers Protest: যন্তর মন্তরে কুস্তিগীরদের পাশে দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান রাজনৈতিক আন্দোলনের মঞ্চ হয়ে উঠছে। দলে দলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কুস্তিগীরদের সমর্থনে যন্তর মন্তরে হাজির হচ্ছেন। কুস্তিগীরদের পাশে নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন রাজনীতিবিদরা।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Apr 29 2023, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Image Credit : PTI

যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর পর এবার দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে পৌঁছে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সবাইকে কুস্তিগীরদের পাশে থাকার আর্জি জানিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শনিবার সকালেই যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
Image Credit : PTI

শনিবার সকালেই যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

অরবিন্দ কেজরিওয়ালের আগে শনিবার সকালে যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানান।

310
ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়াও কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করলেন
Image Credit : PTI

ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়াও কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করলেন

ট্যুইট করে কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থনের কথা জানালেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি লিখেছেন, ‘আমার বোন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক-সহ যারা ন্যায়বিচারের জন্য লড়াই করছে তাদের পাশে আছি।’

410
কুস্তিগীররা ক্রীড়াজগতের সবার জন্য লড়াই করছেন, মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের
Image Credit : PTI

কুস্তিগীররা ক্রীড়াজগতের সবার জন্য লড়াই করছেন, মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কুস্তিগীররা নিজেদের জন্য লড়াই করছেন না, তাঁরা ক্রীড়াজগতের প্রত্যেকের জন্য লড়াই করছেন। এফআইআর করতে ৭ দিন লাগল, সেটাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর। তাহলেই ভাবুন এই ব্যক্তি (ব্রিজভূষণ শরণ সিং) কতটা ক্ষমতাশালী।’

510
দেশের সবারই কুস্তিগীরদের আন্দোলন সমর্থন করা উচিত, মত অরবিন্দ কেজরিওয়ালের
Image Credit : PTI

দেশের সবারই কুস্তিগীরদের আন্দোলন সমর্থন করা উচিত, মত অরবিন্দ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘যাঁরা দেশকে ভালোবাসেন তাঁরা কংগ্রেস, আম আদমি পার্টি, বিজেপি, যে দলেরই সদস্য হোন না কেন, বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না থাকলেও অবশ্যই কুস্তিগীরদের সমর্থন করা উচিত।’

610
কুস্তিগীরদের এই প্রতিবাদ রাজনৈতিক আন্দোলনের মঞ্চ নয়, বার্তা বজরং পুনিয়ার
Image Credit : PTI

কুস্তিগীরদের এই প্রতিবাদ রাজনৈতিক আন্দোলনের মঞ্চ নয়, বার্তা বজরং পুনিয়ার

কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, ‘কিছু লোক আমাদের এই প্রতিবাদকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা এর নিন্দা করছি। আমাদের এই লড়াই শুধু দেশের মেয়েদের জন্য। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।’

710
ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, অভিযোগ কুস্তিগীরদের
Image Credit : PTI

ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, অভিযোগ কুস্তিগীরদের

বজরং পুনিয়ার অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগের বিচার সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য পেয়ে যাচ্ছেন ব্রিজভূষণ শরণ সিং। তিনি কীভাবে এই তথ্য পাচ্ছেন সেটা বলতে হবে। দেশের কাছে অভিযোগের জবাব দিতে হবে ব্রিজভূষণকে।

810
এই আন্দোলনে সবার সমর্থন চাইলেন কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগট
Image Credit : PTI

এই আন্দোলনে সবার সমর্থন চাইলেন কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগট

ক্রিকেটারদের আক্রমণ করার জন্য ক্ষমা চাইলেন কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি ও সাক্ষী মালিক এই আন্দোলনে দেশের সবার কাছ থেকে সমর্থন চাইলেন।

910
সুপ্রিম কোর্টের নির্দেশে কুস্তিগীরদের নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ
Image Credit : PTI

সুপ্রিম কোর্টের নির্দেশে কুস্তিগীরদের নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা নাবালিকা কুস্তিগীরকে নিরাপত্তা দিতে হবে। সেই নির্দেশ মেনেই নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

1010
ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের হওয়া একটি এফআইআর-এর কপি পেলেন কুস্তিগীররা
Image Credit : PTI

ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের হওয়া একটি এফআইআর-এর কপি পেলেন কুস্তিগীররা

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তার মধ্যে একটি এফআইআর-এর কপি কুস্তিগীরদের দিল দিল্লি পুলিশ। পকসো ধারায় করা অপর এফআইআর-এর কপি নাবালিকার পরিবারকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
প্রিয়াঙ্কা গান্ধী

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Women vs Pakistan Women: এক ফুঁয়ে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ সেমি-ফাইনালে ভারত
Recommended image2
Paris Saint-Germain: ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে
Recommended image3
US Open 2026: ৩ ঘণ্টার লড়াই, ইউএস ওপেনে ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় সেরেনা-ভেনাসের
Recommended image4
Indian Super League 2026-27: নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল
Recommended image5
Asian Games 2026: এশিয়ান গেমসের প্রস্তুতি, ভারতীয় দলের নেট বোলার কেকেআর-আরসিবি তারকারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved