MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • পুলিশের বাধা টপকে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা, আটক কুস্তিগীররা

পুলিশের বাধা টপকে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা, আটক কুস্তিগীররা

এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। রবিবার নতুন সংসদ ভবনের বাইরে মহিলাদের মহা পঞ্চায়েতের ডাক দেন আন্দোলনকারীরা। এদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়। ফলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

2 Min read
Author : Web Desk - ANB
Published : May 28 2023, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
নিরাপত্তাবিধি লঙ্ঘন করার জন্য রবিবার আন্দোলনরত কুস্তিগীরদের আটক করল দিল্লি পুলিশ
Image Credit : PTI

নিরাপত্তাবিধি লঙ্ঘন করার জন্য রবিবার আন্দোলনরত কুস্তিগীরদের আটক করল দিল্লি পুলিশ

রবিবার কুস্তিগীর ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াকে আটক করল দিল্লি পুলিশ। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা। তখনই তাঁদের আটক করে পুলিশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
যন্তর মন্তরে দিল্লি পুলিশের সঙ্গে কুস্তিগীরদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়
Image Credit : PTI

যন্তর মন্তরে দিল্লি পুলিশের সঙ্গে কুস্তিগীরদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়

দিল্লি পুলিশের পক্ষ থেকে কুস্তিগীরদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কুস্তিগীররাও পুলিশের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, সঙ্গীতা ফোগটদের আটক করা হয়।

39
মহিলাদের মহা সম্মান পঞ্চায়েতে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর দিল্লি পুলিশ
Image Credit : PTI

মহিলাদের মহা সম্মান পঞ্চায়েতে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর দিল্লি পুলিশ

নতুন সংসদ ভবনের বাইরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে মহিলা সম্মান মহা পঞ্চায়েতকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয়, সেটা নিশ্চিত করার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করে দিল্লি পুলিশ।

49
দিল্লির গাজিপুর সীমানাতেও প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে
Image Credit : PTI

দিল্লির গাজিপুর সীমানাতেও প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে

মহিলা সম্মান মহা পঞ্চায়েত উপলক্ষে দিল্লির বাইরে থেকে লোকজনের আসা ঠেকাতে গাজিপুর সীমানাতেও প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

59
আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানাল দিল্লি পুলিশ
Image Credit : PTI

আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানাল দিল্লি পুলিশ

সব আন্দোলনকারীকে আটক করার পর জোর করে বাসে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেছেন, 'আইন-শৃঙ্খলা বিধি লঙ্ঘন করার দায়ে আন্দোলনকারীদের আটক করা হয়েছে। তদন্তের পর আমরা আইনি ব্যবস্থা নেব।' 

69
কুস্তিগীরদের আটক করার পর যন্তর মন্তর ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ
Image Credit : PTI

কুস্তিগীরদের আটক করার পর যন্তর মন্তর ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ

কুস্তিগীর ও তাঁদের অনুগামীদের আটক করে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তরে আন্দোলনস্থল ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ। এরপর হয়তো নতুন করে অবস্থানে বসতে বাধা দেওয়া হবে।

79
বিভিন্ন সংগঠন কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, সবাইকে আটক করেছে দিল্লি পুলিশ
Image Credit : PTI

বিভিন্ন সংগঠন কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, সবাইকে আটক করেছে দিল্লি পুলিশ

প্রাক্তন সাংসদ সুহাসিনী আলি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লির মহিলা আন্দোলনকারীদের আটক করে বসন্ত কুঞ্জ থানায় নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। 

89
আন্দোলনরত কুস্তিগীরদের আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকদের সংগঠন
Image Credit : PTI

আন্দোলনরত কুস্তিগীরদের আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকদের সংগঠন

শুরু থেকেই কুস্তিগীরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে কৃষকদের সংগঠন। রবিবার কুস্তিগীরদের আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকদের সংগঠন।

99
মহিলা সম্মান মহা পঞ্চায়েতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা
Image Credit : PTI

মহিলা সম্মান মহা পঞ্চায়েতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা

কৃষক নেতা রাকেশ টিকাইত-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রবিবার নতুন সংসদ ভবনের বাইরে মহিলা সম্মান মহা পঞ্চায়েতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image2
East Bengal: 'সমর্থকদের জন্য খুব খুশি,' ইস্টবেঙ্গলকে অভিনন্দন কার্লেস কুয়াদ্রাতের
Recommended image3
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Recommended image4
East Bengal: “স্টে অস্কার" ইস্টবেঙ্গল জনতার আবদার! লাল হলুদে অকাল বসন্ত, এক হার না মানা হেডস্যারের লড়াই
Recommended image5
East Bengal FC: মাঠে ট্রফি, গ্যালারিতে আবেগ, আইএসএল জয়ের পর লেসলি ক্লডিয়াস সরণিতে উৎসব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved