UFC Fight Horror: দুনিয়ার জনপ্রিয়তম মিক্সড মার্শাল আর্টসের চ্যাম্পিয়নশিপ UFC-এ ঘটে গেল বড় ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অনুষ্ঠিত মহিলাদের এক ম্যাচে দুর্ঘটনায় প্রতিপক্ষে ঘুষিতে বড় চোট পেয়ে রিংয়ে জ্ঞান হারালেন মেক্সিকোর মেইসি বার্বের।

UFC Fight Horror: দুনিয়ার জনপ্রিয়তম মিক্সড মার্শাল আর্টসের চ্যাম্পিয়নশিপ UFC-এ ঘটে গেল বড় ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অনুষ্ঠিত UFC Fight Night 271-এ মহিলাদের এক ম্যাচে দুর্ঘটনায় প্রতিপক্ষে ঘুষিতে বড় চোট পেয়ে রিংয়ে জ্ঞান হারালেন মেক্সিকোর মেইসি বার্বের (Maycee Barber)। এরপর চিকিৎসকরা রিংয়ে ঢুকে বার্বারকে প্রাথমিক চিকিৎসা দেন। প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে তিনি নিস্তেজ হয়ে পড়ে ছিলেন, যা দেখে দর্শক ও ধারাভাষ্যকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। চিকিৎসকরা পরে জানা, আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে মিনি কোমায় চলে গিয়েছিলেন তিনি। তবে কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফেরে, এবং সুস্থ হয়ে ওঠেন। প্রতিপক্ষর পাঞ্চে জ্ঞান হারিয়ে রিংয়ে পড়ে থাকা মেইসি বার্বের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

২ মিনিট ৪২ সেকেন্ডের লড়াইয়েই মহাবিপদ

আল্টিমেট ফাইটার চ্য়ালেঞ্জ বা UFC-র কো-মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন মেক্সিকোর তারকা ফাইটার আলেক্সা গ্রাসো (Alexa Grasso) এবং উদীয়মান প্রতিভা বার্বের । কিন্তু এই লড়াই শেষ হয় প্রথম রাউন্ডেই, মাত্র ২ মিনিট ৪২ সেকেন্ডে। লড়াইয়ের মাঝেই গ্রাসো একটি বিধ্বংসী বাঁ-হুক মারেন, যা সরাসরি আঘাত করে বার্বারের মুখে। সেই ঘুষিতে বার্বার মাটিতে পড়ে যাওয়ার আগেই প্রায় অচেতন হয়ে পড়েন। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে দর্শকরা প্রথমে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের মোড় ঘুরে যায়।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কীভাবে ঘটল দুর্ঘটনা

এরপরই গ্রাসো সময় নষ্ট না করে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দ্রুত একটি 'রিয়ার নেকেড চোক' ধরে ফেলেন। এই চোকের ফলে বার্বারের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়। ঘুষি এবং চোক, এই দুইয়ের সম্মিলিত প্রভাবে বার্বার প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকেন মাটিতে। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেফারি সঙ্গে সঙ্গেই লড়াই থামিয়ে দেন এবং দুই ফাইটারকে আলাদা করেন।

Scroll to load tweet…

এখন কেমন আছেন বার্বারে

শেষ পর্যন্ত ধীরে ধীরে জ্ঞান ফেরে বার্বারের, যদিও তাঁকে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। অফিসিয়াল ফলাফলে এই লড়াইকে 'নকআউট পাঞ্চ' হিসেবে ঘোষণা করা হয়। তবে অনেকের মতে, এই ফিনিশে নকআউট এবং সাবমিশন, দুইয়েরই প্রভাব ছিল। নিজেও ম্যাচের পর গ্রাসো জানান, তিনি ঘুষি ও চোক দুইয়ের মাধ্যমেই লড়াই শেষ করেছেন। এই জয়ের ফলে বার্বারের টানা সাত ম্যাচ জয়ের রথ রুখে গেল। অন্যদিকে, প্রাক্তন ফ্লাইওয়েট চ্যাম্পিয়ন গ্রাসো দুর্দান্তভাবে জয়ের পথে ফিরে এলেন। তাঁর এই পারফরম্যান্সে একদিকে যেমন শক্তিশালী স্ট্রাইকিং দেখা গেল, তেমনই গ্র্যাপলিং দক্ষতাও নজর কাড়ে। এই লড়াইয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই এটিকে ইউএফসি-র অন্যতম ভয়ংকর মুহূর্ত বলে বর্ণনা করছেন।