Vedaant Madhavan: বলিউড তারকা আর মাধবনের ছেলে এশিয়ান গেমসের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করলেন। এশিয়াডে সাঁতারের ট্র্যাকে অভিষেক করলেন মাধবনের পুত্র বেদান্ত মাধবন। পুরুষদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে ভারতীয় দলের হয়ে তিনি জলে নেমেছিলেন।

Vedaant Madhavan বলিউডের নেপোটিজমের অভিযোগের মাঝেই ভিন্ন ছবি। বলিউড তারকা আর মাধবনের ছেলে এশিয়ান গেমসের মঞ্চে প্রথমবার ভারতের প্রতিনিধিত্ব করলেন। মঙ্গলবার জাপানে এশিয়াডে সাঁতারের ট্র্যাকে অভিষেক করলেন বলিউড অভিনেতা আর মাধবনের পুত্র বেদান্ত মাধবন। পুরুষদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে ভারতীয় দলের হয়ে তিনি জলে নেমেছিলেন। তবে প্রথম অভিজ্ঞতা খুব একটা মধুর হলো না বেদান্তের জন্য। মাত্র ০.২ সেকেন্ডের ব্যবধানে ফাইনালের টিকিট হাতছাড়া হলো বেদান্তদের। মোট ১৩টি দলের প্রতিযোগিতায় ভারতীয় রিলে দল বা কোয়ার্টেট ৭:২৪.৩২ সময় নিয়ে নবম স্থানে শেষ করে। নিয়ম অনুযায়ী কেবল সেরা আটটি দলই ফাইনাল রাউন্ডে ওঠার সুযোগ পায়। ফলে অত্যন্ত সামান্য সময়ের ব্যবধানে পদক লড়াইয়ের মঞ্চ থেকে ছিটকে যেতে হয় ভারতীয় সাঁতারুদের।

একেবারে সামান্য ব্যবধানে ফাইনালে হাতছাড়া হওয়ার পর কী বললেন বেদান্ত

ফাইনাল হাতছাড়া হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে গভীর হতাশা প্রকাশ করেছেন বেদান্ত মাধভান। ছেলে বেদান্তের সেই পোস্ট নিজের প্রোফাইল থেকে শেয়ার (Re-share) করেছেন বাবা আর মাধবন এবং হাত জোড় করা প্রার্থনার ইমোজি দিয়ে ছেলের পাশে থাকার বার্তা দিয়েছেন। যদিও এশিয়ান গেমসের সফর এখানেই শেষ হচ্ছে না তরুণ এই সাঁতারুর। আগামিকাল, বুধবার চলতি এশিয়ান গেমসের ২০০ মিটার ফ্রিস্টাইল এবং শুক্রবার ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন বেদান্ত। রিলে ইভেন্টের হতাশা ভুলে ব্যক্তিগত ইভেন্টগুলোতে সাফল্য পেতে এখন মরিয়া তিনি।

সাঁতারে বেদান্ত মাধবনের সাফল্য-

২০২২ সালে জাতীয় জুনিয়র রেকর্ড: ১৫০০ মিটার ফ্রিস্টাইলে জাতীয় জুনিয়র রেকর্ড গড়েছিলেন।

৮ বার জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।

২০২৩ মালয়েসিয়ান ওপেনে ৫টি সোনা জিতেছিলেন।

২০২৩ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন।

২০২২ ড্যানিশ ওপেনে-এ ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা এবং আরও একটি ইভেন্টে রুপো পেয়েছিলেন।

২০২৩ কমনওয়েলথ যুব গেমসে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নিয়ে প্রথম পাঁচে ছিলেন।

২০২৫ জাতী. সাঁতার প্রতিযোগিতায় ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জেতেন।

২০২৬ জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২০০ মিটার ফ্রিস্টাইলে চতুর্থ এবং ৪০০ মিটারে ষষ্ঠ হন; পাশাপাশি তিনটি রিলে ব্রোঞ্জ জেতেন।

২০২৬ এশিয়ান গেমসে ভারতের সাঁতার দলে জায়গা করে নিয়েছেন। ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ভারতের হয়ে এশিয়ান গেমসে তাঁর অভিষেক হয়েছে।