West Indies vs Nepal: দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্জিজ। টানা তিনটি ম্য়াচে জিতে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সুপার এইটে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ টি-২০ বিশ্বকাপের চ্য়াম্পিয়নরা একেবারে নিখুঁত ক্রিকেট খেলে সেরা আটে উঠে গেল।

West Indies vs Nepal: দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্জিজ। টানা তিনটি ম্য়াচে জিতে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সুপার এইটে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। যে ক্যারিবিয়ানদের টুর্নামেন্ট শুরুর আগে কেউ ধর্তব্যেই রাখছিলেন না। ২০১৬ টি-২০ বিশ্বকাপের চ্য়াম্পিয়নরা একেবারে নিখুঁত ক্রিকেট খেলে সেরা আটে উঠে গেল। স্কটল্যান্ড, ইংল্যান্ডের পর নেপালকে এদিন কার্যত উড়িয়ে দিয়ে জয়ের হ্য়াটট্রিক করলেন সাই হোপরা। রবিবার সকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নেপাল মাত্র ১৩৩ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৯২ বলেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। অধিনায়ক সাই হোপ ৪৪ বলে ৬১ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। তিনে নেমে শিমরন হেটমায়ারও দুরন্ত অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। ২৭ রানে ৪ উইকেট দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন ক্য়ারিবিয়ান বহু যুদ্ধের ঘোড়া জেসন হোল্ডার। নেপালের হয়ে এদিন শুধু লড়েন দীপেন্দ্র সিং আইরে (৪৭ বলে ৫৮)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টানা তিনটি ম্যাচে হেরে বিদায় নিল নেপাল

চলতি টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে জয়ের মুখ থেকে ফিরে এসেছিল নেপাল। এরপর রোহিত পাউদেলদের উপর বড় আশা তৈরি হয়েছিল। কিন্তু ইতালির পর ওয়েস্ট ইন্ডিজের কাছে তেমন কিছু করতে না পেরে টানা তিন ম্য়াচে হেরে বিদায় নিল নেপাল। চলতি টি-২০ বিশ্বকাপে নেপাল তাদের শেষ ম্যাচে খেলবে সোমবার স্কটল্যান্ডের বিরুদ্ধে, ওয়াংখেড়েতে।

সুপার এইটে ফেভারিট হিসাবেই নামবেন সাই হোপরা

চলতি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছিল প্রথমে ব্য়াট করে। হোপরা স্কটিশদের হারিয়েছিলেন ৩৫ রানে, তারপর হ্যারি ব্রুকদের হারায় ৩০ রান। এদিন নেপালের বিরুদ্ধে হোপরা জিতলেন রান তাড়া করে ৯ উইকেটে ২৮ বল বাকি থাকতে। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে এখন আর শুধু ডার্ক হর্স বলা যাবে না, ফেভারিটই বলতে হবে বিশেষজ্ঞরা মনে করেছেন।