MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • World Cup 2026 Attendance Record: সব মাইলস্টোন ভেঙে চুরমার! ২০২৬ সালের বিশ্বকাপে ঐতিহাসিক রেকর্ড?

World Cup 2026 Attendance Record: সব মাইলস্টোন ভেঙে চুরমার! ২০২৬ সালের বিশ্বকাপে ঐতিহাসিক রেকর্ড?

World Cup 2026 Attendance Record: পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত, রেকর্ড সংখ্যক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। সেই অঙ্কটা কিন্তু আগের সমত রেকর্ডকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। এই তথ্য দিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিজেই।

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 26 2026, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
কানায় কানায় পূর্ণ গ্যালারি
Image Credit : Getty

কানায় কানায় পূর্ণ গ্যালারি

টানটান উত্তেজনার সব হাড্ডাহাড্ডি ম্যাচ। অসাধারণ এবং ক্ষিপ্র গোলকিপিং। অনবদ্য চোখধাঁধানো গোল। ফুটবল বিশ্বকাপ ২০২৬ রীতিমতো জমে উঠেছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেগা ইভেন্টকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা (World Cup 2026 attendance record)। মন্ত্রমুগ্ধের মতো খেলা উপভোগ করছেন তারা। প্রত্যেকটি স্টেডিয়ামে রেকর্ড পরিমাণ দর্শক ভিড় জমাচ্ছেন। কার্যত, কানায় কানায় পূর্ণ গ্যালারি এবং চিৎকারের সামনেই নিজেদের মেলে ধরছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। ফলে, এই কথা বলাই যায় যে, সফলভাবেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা-কানাডা-মেক্সিকো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
সবমিলিয়ে কত দর্শক খেলা দেখলেন এখনও অবধি?
Image Credit : Getty

সবমিলিয়ে কত দর্শক খেলা দেখলেন এখনও অবধি?

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত, রেকর্ড সংখ্যক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। সেই অঙ্কটা কিন্তু আগের সমত রেকর্ডকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। এই তথ্য দিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিজেই। ডেটা বলছে, এখনও অবধি যে কটি ম্যাচ বিভিন্ন মাঠে খেলা হয়েছে, সবমিলিয়ে ৩৬,০৫,৩৫৭ জন দর্শক সেই ম্যাচগুলি দেখেছেন। অর্থাৎ, এই মেগা প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক দর্শক সমাগম হওয়া টুর্নামেন্ট হল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (World Cup 2026 spectators)।

Related Articles

Related image1
Now Playing
FIFA World Cup 2026: কলকাতার বুকে বিশ্বকাপের জ্বর! এই পাড়ায় ঢুকলেই মনে হবে ফুটবলের মক্কায় পৌঁছে গেছেন
Related image2
Now Playing
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ
34
কী জানালেন ফিফা প্রেসিডেন্ট?
Image Credit : Getty

কী জানালেন ফিফা প্রেসিডেন্ট?

এই বিষয়টি তুলে ধরে নিজের ইন্সটাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, “৩৬,০৫,৩৫৭ জন দর্শক। ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক দর্শক-সমাগম হওয়া টুর্নামেন্ট! এটি আসলে এই সুন্দর খেলার প্রতি সমর্থকদের ভালোবাসার এবং মানুষকে একত্রিত করে আনন্দ উদযাপন। আবেগের অংশীদার হওয়ার ক্ষেত্রে ফুটবলের অসামান্য ক্ষমতারই একটি প্রকৃত প্রতিফলন।"

44
 ২০২৬ সালের বিশ্বকাপ গড়ল ঐতিহাসিক রেকর্ড
Image Credit : Getty

২০২৬ সালের বিশ্বকাপ গড়ল ঐতিহাসিক রেকর্ড

ইনফান্তিনোর কথায়, “স্টেডিয়ামের ভিতর এবং আমাদের ১৬টি চমৎকার আয়োজক শহরে যে দৃশ্যপট তৈরি হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্বের নানা প্রান্ত থেকে এসে এই বিশ্বকাপকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।  সেরা মুহূর্তগুলো আসা এখনো বাকি এবং আমরা আরও অনেক রেকর্ড গড়ব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ যেন আনন্দ উপভোগ করতে থাকে এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরি করে।" অর্থাৎ, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে এবার তারকাদের সঙ্গে মাঠে আসা দর্শকরাও ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেললেন। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
এই সুপারস্টারের অধিনায়ক হওয়ার বিরোধিতা, আগরকর-বিসিসিআই সংঘাত শুরু ২০২৩-এ
Recommended image2
Suchika Tariyal MMA Bronze: ব্রুস লি-র খেলায় ভারতের ইতিহাস, এশিয়াডে মিক্সড মার্শল আর্টসে ঐতিহাসিক পদক জয় সুচিকা তারিয়ালের
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে রুপো জয়ী ভারতীয় শুটারদের শুভেচ্ছা রাষ্ট্রপতির
Recommended image4
Mohammed Shami: রাজনীতিতে নামছেন মহম্মদ শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা
Recommended image5
Today’s News in Bengali Live: এই সুপারস্টারের অধিনায়ক হওয়ার বিরোধিতা, আগরকর-বিসিসিআই সংঘাত শুরু ২০২৩-এ
Related Stories
Recommended image1
Now Playing
FIFA World Cup 2026: কলকাতার বুকে বিশ্বকাপের জ্বর! এই পাড়ায় ঢুকলেই মনে হবে ফুটবলের মক্কায় পৌঁছে গেছেন
Recommended image2
Now Playing
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved