Xabi Alonso Chelsea Manager: এফএ কাপ ফাইনালে (FA Cup 2025-26 Final) ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City FC) কাছে হারের পরেই ম্যানেজার বদল করার কথা ঘোষণা করল চেলসি। নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ফুটবলার জাবি আলোন্সোকে। তিনি দলকে সাফল্য এনে দিতে পারবেন বলে আশায় ব্লুজ।

DID YOU
KNOW
?
সফল আলোন্সো
স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ এবং ২০১০ সালে বিশ্বকাপ জিতেছেন জাবি আলোন্সো।

Chelsea FC New Manager: ১ জুলাই চেলসির নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিচ্ছেন স্পেনের (Spain) প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোন্সো (Xabi Alonso)। রবিবার এই ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এফএ কাপ ফাইনালে (FA Cup 2025-26 Final) ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City FC) কাছে ০-১ হেরে গিয়েছে চেলসি। এরপরেই ম্যানেজার বদল করার কথা ঘোষণা করা হল। আলোন্সোর সঙ্গে চার বছরের চুক্তি করা হয়েছে। তিনি স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) ফের চেলসির আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন বলে আশায় চেলসি ম্যানেজমেন্ট। তবে তাঁর কাজ সহজ হবে না। কারণ, আগামী মরসুমে ঘরোয়া টুর্নামেন্টের বাইরে ইউরোপের কোনও প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে না চেলসি। ফলে ঘরোয়া টুর্নামেন্টগুলিতেই দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন আলোন্সো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চেলসির বিপক্ষে খেলেছেন আলোন্সো

ইংল্যান্ডের (England) ফুটবলে চেলসির অন্যতম প্রতিপক্ষ লিভারপুলের (Liverpool FC) হয়ে খেলেছেন আলোন্সো। এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ (Real Madrid), বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়েও খেলেছেন। তিনি চেলসির দায়িত্ব নেওয়ার আগে রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন। চলতি বছরের শুরুতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে (Spanish Super Cup Final) বার্সেলোনার (FC Barcelona) কাছে হারের পরেই চাকরি খোয়ান। কয়েক মাস কর্মহীন থাকার পর এবার নতুন দায়িত্ব পেলেন আলোন্সো। তিনি ফুটবলার হিসেবে অনেক সাফল্য পেয়েছেন। কিন্তু কোচিংয়ে এখনও সেভাবে সাফল্য পাননি। এবার চেলসির ম্যানেজার হিসেবে সাফল্য পেতে মরিয়া আলোন্সো।

Scroll to load tweet…

শক্তিশালী দল গড়তে চান আলোন্সো

চেলসির দায়িত্ব নেওয়ার পর আলোন্সো বলেছেন, ‘বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব চেলসি। এই মহান ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। ক্লাবের কর্ণধার গোষ্ঠী এবং স্পোর্টিং লিডারশিপের সঙ্গে আমার কথা হয়েছে। তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে আমাদের লক্ষ্য এক। আমরা এমন এক দল গড়ে তুলতে চাই যে দল ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং ট্রফির জন্য লড়াই করতে পারবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।