Airtel Youtube Premium Offer: এই মুহূর্তে ডেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাহিদা গ্রাহকদের কাছে। ডেটা ব্যবহারের মাধ্যমে ইউজাররা বিভিন্ন কনটেন্ট এবং পছন্দের অনুষ্ঠান দেখেন, গান শোনেন এবং নতুন নতুন বিষয়ের উপর ভিডিও দেখেন। তাই এবার এয়ারটেলের বিনোদন পরিষেবার তালিকায় যুক্ত হল, ‘ইউটিউব প্রিমিয়াম’ (YouTube Premium)।

Airtel Youtube Premium Offer: গ্রাহকদের কাছে মোবাইল ডেটা এখন কেবলমাত্র কানেকটেড থাকার মাধ্যমেই সীমাবদ্ধ নেই। এটি এখন এমন একটি প্রবেশদ্বার, যার মাধ্যমে তারা বিভিন্ন শো এবং সিনেমা দেখেন, কনটেন্ট ক্রিয়েটরদের ফলো করেন, গান শোনেন এবং নতুন নতুন নতুন কনটেন্টও খুঁজে পান (Airtel YouTube Premium Offer)। গ্রাহকদের এই ব্যবহারের ধরনকে গুরুত্ব দিয়ে এবং তাদের সেরা মানের পরিষেবা প্রদানের লক্ষ্যে, ইউটিউবের (YouTube) সঙ্গে পার্টনারশিপ গড়ল এয়ারটেল (Airtel)। এই গাঁটছড়ার আওতায় এয়ারটেলের প্রিপেইড গ্রাহকরা এখন থেকে ‘ইউটিউব প্রিমিয়াম’ (YouTube Premium) উপভোগ করতে পারবেন। এই সুবিধার ফলে, গ্রাহকরা বিজ্ঞাপনমুক্ত ইউটিউবের অভিজ্ঞতা (শর্টসসহ) পাবেন। পাশাপাশি এটিতে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্লে, অফলাইনে ভিডিও ডাউনলোড করার সুবিধা এবং ইউটিউব মিউজিক প্রিমিয়াম (YouTube Music Premium)।

প্রিপেইড গ্রাহকদের জন্য এবার প্রিমিয়াম বিনোদন! 

এই মুহূর্তে ডেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাহিদা গ্রাহকদের কাছে। ডেটা ব্যবহারের মাধ্যমে ইউজাররা বিভিন্ন কনটেন্ট এবং পছন্দের অনুষ্ঠান দেখেন, গান শোনেন এবং নতুন নতুন বিষয়ের উপর ভিডিও দেখেন। তাই এবার এয়ারটেলের বিনোদন পরিষেবার তালিকায় যুক্ত হল, ‘ইউটিউব প্রিমিয়াম’ (YouTube Premium)। তার পাশাপাশি প্রাইম ভিডিও (Prime Video), জিওহটস্টার (JioHotstar), জি৫ প্রিমিয়াম (ZEE5 Premium), সোনি লিভ (SonyLIV)-সহ আরও ১৮টিরও বেশি ওটিটি (OTT) প্ল্যাটফর্ম রয়েছে। এয়ারটেলের ২০০ টাকার ওটিটি টপ-আপ প্যাকটি নিলে গ্রাহকরা এই প্ল্যাটফর্মগুলোর সুবিধা পাওয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ জিবি ডেটাও পাবেন বলে জানিয়েছে ভারতের অন্যতম সেরা এই টেলিকম সংস্থাটি।

ইউটিউবের সঙ্গে গাঁটছড়া এয়ারটেলের

ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) যুক্ত করার মাধ্যমে এয়ারটেল তাদের প্রিপেইড বিনোদন পরিষেবার পরিধি আরও বৃদ্ধি করছে। তার ফলে, গ্রাহকরা বিভিন্ন ধরনের কনটেন্ট উপভোগের সুযোগ পাবেন। যেমন শো এবং সিনেমা দেখা, ভিন্ন ধরনের ভিডিও উপভোগ করা, গান শোনা কিংবা নতুন নতুন কনটেন্ট খুঁজে পাওয়া। ডেটা, প্রিমিয়াম বিনোদন এবং নানা ধরনের ডিজিটাল অভিজ্ঞতাকে একটি সাশ্রয়ী বান্ডেলে একত্রিত করে এয়ারটেল এমন সব অনন্য পরিষেবা নিয়ে আসছে, যা কেবল সংযোগ প্রদানের গণ্ডি ছাড়িয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরও কার্যকর ও অর্থবহ মূল্য যুক্ত করছে প্রতিনিয়ত।

এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা, যাদের বর্তমানে সক্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে, তারা এই টপ-আপটি নিতে পারবেন। টপ-আপ কেনার পর, গ্রাহকরা এয়ারটেল অ্যাপের ‘রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি’ (Rewards & OTTs) সেকশন থেকে ইউটিউব প্রিমিয়ামের (YouTube Premium) সুবিধাটি গ্রহণ করতে পারবেন। এই বিনোদন সুবিধাটির মেয়াদ টপ-আপের ২৮ দিনের মেয়াদের সমান হবে। মেয়াদ শেষ হয়ে গেলে, গ্রাহকরা চাইলে পুনরায় টপ-আপটি কিনে আবারও ইউটিউব প্রিমিয়াম সুবিধাটি অ্যাক্টিভেট করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।