MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • এটাই সবচেয়ে সস্তা প্ল্যান? মাসে ১৮০ টাকায় রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল

এটাই সবচেয়ে সস্তা প্ল্যান? মাসে ১৮০ টাকায় রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল

সরকারি টেলিকম সংস্থা BSNL তাদের বার্ষিক প্রিপেইড প্ল্যানে একটি বিশেষ অফার দিচ্ছে। ২৩৯৯ টাকার প্ল্যানে সাধারণত ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, কিন্তু এখন সেটি বাড়িয়ে ৪১২ দিন করা হয়েছে। অর্থাৎ, অতিরিক্ত ৪৭ দিন একদম বিনামূল্যে পাওয়া যাবে।

2 Min read
Author : Deblina Dey
Published : Aug 15 2026, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
৩৬৫ দিনের প্ল্যানটির মেয়াদ এখন ৪১২ দিন পর্যন্ত রয়েছে
Image Credit : Gemini AI

৩৬৫ দিনের প্ল্যানটির মেয়াদ এখন ৪১২ দিন পর্যন্ত রয়েছে

BSNL-এর ২৩৯৯ টাকার প্ল্যানটি সাধারণত এক বছরের জন্য ব্যবহার করা যায়। কিন্তু বিশেষ অফারে রিচার্জ করলে মোট ৪১২ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই অতিরিক্ত ৪৭ দিনের জন্য রিচার্জের টেনশন আরও কিছুদিন দূরে থাকবে। ২০২৬ সালের ১২ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করলেই এই সুবিধা মিলবে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
প্ল্যানটিতে এই সুবিধাগুলো পাওয়া যাবে
Image Credit : stockPhoto

প্ল্যানটিতে এই সুবিধাগুলো পাওয়া যাবে

এই প্ল্যানে ইউজাররা সারা দেশে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পান। এর সাথে রোজ ১০০টি ফ্রি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা মেলে। দৈনিক ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে, ৪০ kbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যায়। অফার চলাকালীন রিচার্জ করলে অতিরিক্ত ৪৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

Related Articles

Related image1
Cheapest Recharge Plan: BSNL-এর ধামাকা অফার! মাত্র ১৯৯ টাকায় এত সুবিধা পাওয়া যাচ্ছে?
Related image2
BSNL Mobile: নেটওয়ার্ক ছাড়াই কল হবে! স্যাটেলাইট ফোন বাজারে আনল BSNL, দাম শুনলে চমকে যাবেন
34
প্রতি মাসে এর খরচ কত?
Image Credit : stockPhoto

প্রতি মাসে এর খরচ কত?

এই প্ল্যানের মাসিক খরচ হিসেব করলে বেশ কিছুটা টাকা বাঁচে। সাধারণ ৩৬৫ দিনের ভ্যালিডিটি অনুযায়ী, মাসে খরচ হয় প্রায় ২০০ টাকা। কিন্তু ৪১২ দিনের অফার ভ্যালিডিটি অনুযায়ী, মাসে খরচ পড়বে মাত্র ১৭৫ টাকা। অর্থাৎ, প্রতিদিনের খরচ মাত্র ৫.৮২ টাকা। যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য এই প্ল্যানটি দারুণ।
44
এই অফারটি কাদের জন্য সবচেয়ে উপযুক্ত?
Image Credit : X

এই অফারটি কাদের জন্য সবচেয়ে উপযুক্ত?

যারা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না এবং কম খরচে এক বছরের বেশি মোবাইল পরিষেবা চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি সেরা বিকল্প। বিশেষ করে, যে সব এলাকায় BSNL-এর 4G পরিষেবা রয়েছে, সেখানকার ইউজাররা এই অফারটি কাজে লাগাতে পারেন। স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL এই বিশেষ অফারটি এনেছে। ২০২৬ সালের ১২ সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করলেই এই অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vivo X500: অ্যাপলকে টেক্কা দিতে ভিভোর এই নতুন প্রিমিয়াম ফোন, দেখে নিন এর ফিচারগুলি
Recommended image2
১০ বছরের মধ্যেই ক্যান্সার নির্মূল? AI-র ক্ষমতা বড় ভবিষ্যদ্বাণী Anthropic CEO-র
Recommended image3
Flying Security Camera: আর পালানো যাবে না! ঘরে উড়ে উড়ে ভিডিও করবে সিসিটিভি ক্যামেরা?
Recommended image4
অ্যাকাউন্ট না থাকলেও পাবেন ইনভাইট! হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত 'ইভেন্টস' ফিচার, জানুন কীভাবে কাজ করবে
Recommended image5
Nvidia Stock Crash: ২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার উধাও! বিলিওনেয়ার তালিকায় পিছোলেন এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াং
Related Stories
Recommended image1
Cheapest Recharge Plan: BSNL-এর ধামাকা অফার! মাত্র ১৯৯ টাকায় এত সুবিধা পাওয়া যাচ্ছে?
Recommended image2
BSNL Mobile: নেটওয়ার্ক ছাড়াই কল হবে! স্যাটেলাইট ফোন বাজারে আনল BSNL, দাম শুনলে চমকে যাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved