Facebook Comments: রাগের মাথায় বা মজার ছলে ফেসবুকে কমেন্ট করছেন? একটা ভুল কমেন্টের জন্য চাকরি যেতে পারে, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এমনকি আইনি ঝামেলাও হতে পারে। জেনে নিন কমেন্ট করার আগে কী ভাবা জরুরি।

Facebook Tips: ফেসবুক এখন শুধু বন্ধুদের সঙ্গে আড্ডার জায়গা নয়। এটা আমাদের ডিজিটাল পরিচয়। কিন্তু আমরা অনেকেই না ভেবেই যেখানে সেখানে কমেন্ট করে ফেলি। ২ সেকেন্ডের এই অভ্যাসই পরে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই "Enter" চাপার আগে দু'বার ভাবুন।

ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করলে কী কী বিপদ হতে পারে?

১. চাকরি ও কেরিয়ারে প্রভাব

HR-রা এখন ক্যান্ডিডেটের সোশ্যাল মিডিয়া চেক করে। আপনার পুরনো বিতর্কিত কমেন্ট, গালাগালি বা রাজনৈতিক পোস্টে আক্রমণাত্মক কমেন্ট স্ক্রিনশট হয়ে ঘুরতে পারে। যার ফলে ইন্টারভিউ থেকে বাদও পড়তে পারেন।

২. সাইবার ক্রাইম আর আইনি ঝামেলা :

ধর্ম, রাজনীতি বা কোনও ব্যক্তিকে নিয়ে আপত্তিকর কমেন্ট করলে IT Act-এর আওতায় FIR হতে পারে। ট্রোলিং, হুমকি বা ভুয়ো খবর ছড়ালেও পুলিশি ঝামেলা অবধারিত।

৩. অ্যাকাউন্ট হ্যাক ও স্ক্যামের শিকার :

"এই লিঙ্কে ক্লিক করুন", "ফ্রি গিফট পেতে কমেন্ট করুন" - এই ধরনের পোস্টে লোভে পড়ে কমেন্ট করলে আপনার ডেটা চুরি হতে পারে। হ্যাকাররা সহজেই আপনার অ্যাকাউন্ট হাইজ্যাক করে নেবে।

৪. মানসিক চাপ ও অনলাইন ট্রোলিং :

একটা কমেন্ট ভাইরাল হয়ে গেলে হাজারো অচেনা মানুষ আপনাকে আক্রমণ করবে। সাইবার বুলিং-এর ফলে মানসিক অবসাদ, ঘুমের সমস্যা পর্যন্ত হতে পারে।

৫. পার্সোনাল ইনফরমেশন লিক:

"আমি এখন ব্যাঙ্কে", "বাড়ি ফাঁকা" - লোকেশন দিয়ে কমেন্ট করলে চোর-ছিনতাইকারীরা সুযোগ পেয়ে যায়। আপনার পোস্ট থেকেই তারা আপনার রুটিন জেনে নেয়।

কমেন্ট করার আগে এই ৩টি নিয়ম মানুন :

ভাবুন: এই কমেন্টটা কি ৫ বছর পরেও দেখলে লজ্জা লাগবে?

যাচাই করুন: খবরটা সত্যি তো? না জেনে গুজব ছড়াবেন না।

সম্মান দিন: দ্বিমত থাকতেই পারে, কিন্তু ভাষা যেন ভদ্র হয়। গালাগালি বা ব্যক্তি আক্রমণ একদম নয়।

ইন্টারনেটে আপনি যা লেখেন সেটা কখনও মুছে যায় না। স্ক্রিনশট হয়ে সেটা থেকে যায়। তাই ফেসবুকে কমেন্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন - "এটা কি বলা দরকার?" একটু সচেতন হলেই আপনি নিজেকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।