Smarphone News: এপ্রিল-জুন ত্রৈমাসিকে ১১% পতনের পর জুলাই-সেপ্টেম্বরে আরও বড় ধাক্কা। দেশে স্মার্টফোনের বিক্রি কমেছে প্রায় ২০%, যা গত ১৪ বছরে একই সময়ে সবচেয়ে কম। দাম বাড়ার কারণে ক্রেতারা মুখ ফেরাচ্ছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শাওমি।
Smarphone News: দেশে হু হু করে কমে যাচ্ছে স্মার্টফোনের বিক্রি। এপ্রিল-জুন ত্রৈমাসিকে যে মন্দার ছবি দেখা গিয়েছিল, জুলাই-সেপ্টেম্বর বা তৃতীয় ত্রৈমাসিকে তা আরও ভয়াবহ আকার নিয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রাথমিক হিসেব বলছে, ভারতে স্মার্টফোনের শিপমেন্ট বছরের নিরিখে প্রায় ২০% কমতে চলেছে Q3 2026-এ।
এটি শুধু ভারতের ছবি নয়, গোটা বিশ্বেই স্মার্টফোনের বাজার ১৪ বছরের সর্বনিম্ন স্তরে নেমে গেছে। টানা তিন ত্রৈমাসিক ধরে বিক্রি পড়ছে।এর আগে Q2 2026-এ ভারতে ১১% পতন হয়েছিল, যা ২০১৩ সালের পর ওই ত্রৈমাসিকে সর্বনিম্ন ছিল, আর Q1-এ পতন ছিল ৬%।
কেন হঠাৎ এই মন্দা?
এর মূল কারণ হল কম্পোনেন্টের দাম, বিশেষ করে মেমোরি চিপের দাম অস্বাভাবিক বৃদ্ধি। কাউন্টারপয়েন্ট জানাচ্ছে, গত এক বছরে মেমোরির দাম ৫ গুণ বেড়ে গেছে।
কোম্পানিগুলি সেই খরচ ক্রেতাদের ওপর চাপিয়ে দিচ্ছে। ফলে ২০২৬ সালে ভারতে স্মার্টফোনের গড় দাম প্রায় ২০% বেড়ে গেছে।উদাহরণ হিসেবে, Redmi 15C-র মতো বাজেট ফোন যেটি ১২,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, জুন মাসে তা বিক্রি হচ্ছিল ১৬,৯৯৯ টাকায়।
স্বাভাবিকভাবেই বাজেট ক্রেতারা ফোন কেনা পিছিয়ে দিচ্ছেন। উৎসবের মরশুমে সাধারণত কোম্পানিগুলি Q3-এ স্টক বাড়ায়, কিন্তু এবার দাম বেশি হওয়ায় তারা সতর্কভাবে স্টক করছে।
কোন ব্র্যান্ডের অবস্থা সবচেয়ে করুণ?
এই ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে যে ব্র্যান্ডগুলি কম দামের ফোনে ভরসা করে, তাদের ওপর।
বিশ্ববাজারে শাওমির (Xiaomi) শিপমেন্ট ৩০%-এর বেশি কমেছে এবং মার্কেট শেয়ার ১৪% থেকে ১০%-এ নেমে এসেছে।OPPO এবং Vivo-র বিক্রিও ২০%-এর বেশি কমেছে। 20ba
ভারতেও ছবিটা একই। Vivo ১৭.৮% শেয়ার নিয়ে শীর্ষে থাকলেও তার শেয়ার গত বছরের ১৯.২% থেকে কমেছে। Samsung একমাত্র বড় ব্র্যান্ড যারা বৃদ্ধি ধরে রেখেছে।Xiaomi এবং Realme-র মতো ব্র্যান্ডগুলি বারবার দাম বাড়ানোর কারণে এন্ট্রি ও মিড-রেঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
অন্যদিকে প্রিমিয়াম সেগমেন্ট (৪৫,০০০ টাকার ওপরে) তুলনামূলকভাবে ভালো আছে, কারণ সেখানে EMI এবং ফাইন্যান্সিংয়ের সুবিধা বেশি।Nothing-এর মতো ছোট ব্র্যান্ড ১০৫% বৃদ্ধি নিয়ে দ্রুত বাড়ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








