MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Cloud Computing: দরকার শুধু একটা টিভি স্ক্রিন! লাগবেনা কোনও CPU, মাত্র ৪০০ টাকায় কম্পিউটার?

Cloud Computing: দরকার শুধু একটা টিভি স্ক্রিন! লাগবেনা কোনও CPU, মাত্র ৪০০ টাকায় কম্পিউটার?

Cloud Computing: রিলায়েন্স জিও নিয়ে এল তাদের মাস্টার প্রোজেক্ট JioPC। যেকোনও টিভি স্ক্রিনকেই ক্লাউড কম্পিউটারে রূপান্তর করুন এবার মাত্র ৪০০ টাকায়। AI এনেবেলড, কোনও মেইনটেনেন্স ছাড়াই এবং সাশ্রয়ী কম্পিউটিং এবার হাতের মুঠোয়। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 30 2025, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
টিভিকেই এবার বানিয়ে ফেলুন কম্পিউটার, তাও আবার মাত্র ৪০০ টাকায়
Image Credit : Jiopc

টিভিকেই এবার বানিয়ে ফেলুন কম্পিউটার, তাও আবার মাত্র ৪০০ টাকায়

রিলায়েন্স জিও তাদের ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল ডেস্কটপ প্ল্যাটফর্ম চালু করেছে। যার নাম “JioPC”। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একটি সুরক্ষিত কম্পিউটিং সিস্টেম তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। প্রথমবারের জন্য ব্যবহারকারীরা কোনওরকম রক্ষণাবেক্ষণের খরচ ছাড়াই এবং কোনওরকম লক-ইন পিরিয়ড ছাড়াই, শুধুমাত্র তাদের প্রয়োজনীয় মডেলের জন্য টাকা দিতে পারবেন। নিঃসন্দেহে বলা চলে, ভারতের ডিজিটাল মুভমেন্টে JioPC একটি যুগান্তকারী পদক্ষেপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
এটির ক্ষেত্রে কোনওরকম লক-ইন পিরিয়ড নেই
Image Credit : Asianet News

এটির ক্ষেত্রে কোনওরকম লক-ইন পিরিয়ড নেই

JioPC যেকোনও স্ক্রিনকেই ব্যয়বহুল হার্ডওয়্যার বা আপগ্রেড ছাড়াই একটি সম্পূর্ণ কম্পিউটারে রূপান্তর করতে সক্ষম। তাও মাত্র ৪০০ টাকায়। শুধু প্লাগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে এবং কম্পিউটিং শুরু করে দিতে পারবেন।

৪০০ টাকা
যেকোনও টিভি স্ক্রিনকেই ক্লাউড কম্পিউটারে রূপান্তর করুন এবার মাত্র ৪০০ টাকায়।
AI এনেবেলড, কোনও মেইনটেনেন্স ছাড়াই এবং সাশ্রয়ী কম্পিউটিং এবার হাতের মুঠোয়।

Related Articles

Related image1
Starlink India: Airtel এবং Jio সহ অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের জন্য কোন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে?
Related image2
Jio vs Airtel vs Vi: ২০০ টাকার মধ্যে সেরা OTT প্ল্যান কোনটি? রইল বিস্তারিত
37
ক্লাউড ভিত্তিক AI প্রযুক্তিও সঙ্গে থাকছে
Image Credit : Reliance jiopc

ক্লাউড ভিত্তিক AI প্রযুক্তিও সঙ্গে থাকছে

JioPC ক্লাউডের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য AI-এনেবেলড অভিজ্ঞতাকে সঙ্গে করে, ব্যক্তিগত কম্পিউটিংকে নতুন করে তুলে ধরছে জিও। তাছাড়া এটির কম্পিউটিং ডিজাইন যথেষ্ট সুরক্ষিত। তাই হাই লেভেল এনক্রিপটেড নেটওয়ার্ক লেয়ারে কোনওরকম ভাইরাস কিংবা ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই। জিও সেট-টপ বক্স, কীবোর্ড, মাউস এবং স্ক্রিন ব্যবহার করে যেকোনও জায়গা থেকে ‘জিওপিসি’-কে অ্যাক্সেস করা সম্ভব।

47
সমস্ত হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিস্টেম
Image Credit : Gemini

সমস্ত হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিস্টেম

JioPC ভারতের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য কার্যত, তৈরি। তাছাড়া সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, JioPC অ্যাডোবের সঙ্গে পার্টনারশিপ তৈরি করে ব্যবহারকারীদের Adobe Express, একটি বিশ্বমানের ডিজাইন এবং এডিটিং সরঞ্জাম পুরোপুরি বিনামূল্যে দিয়ে থাকে। সেইসঙ্গে, ৫১২ GB ক্লাউড স্টোরেজও সাবস্ক্রিপশনের সঙ্গে যুক্ত থাকছে।

57
JioFiber এবং Jio AirFiber গ্রাহকদের জন্য সারা ভারতে অ্যাক্সেস করা যাবে JioPC
Image Credit : Gemini

JioFiber এবং Jio AirFiber গ্রাহকদের জন্য সারা ভারতে অ্যাক্সেস করা যাবে JioPC

নতুন ব্যবহারকারীরা এক মাসের জন্য বিনামূল্যে পরিষেবা পাবেন। তাছাড়া JioPC কম্পিউটারকে স্মার্ট, সুরক্ষিত এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তোলে। এটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী, নিজেকে ডেভেলপ করতে সক্ষম।

67
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:জেনে নেওয়া যাক
Image Credit : Gemini

গুরুত্বপূর্ণ কিছু তথ্য:জেনে নেওয়া যাক

প্ল্যানগুলি শুরু হচ্ছে মাসিক ৪০০ টাকা থেকে। কোনও লক-ইন পিরিয়ড থাকছে না।

কোনও এক্সটারনাল হার্ডওয়্যারের প্রয়োজন নেই। যেকোনও স্ক্রিনকে স্মার্ট কম্পিউটারে রূপান্তর করতে পারে।

কুইক বুটিংম এবং সবসময় আপডেটেড থাকে। তাই কখনও স্লো হয় না সিস্টেম।

নেটওয়ার্ক লেয়ার বাড়তি সুরক্ষা রয়েছে। তাই ভাইরাস-ম্যালওয়্যারের আক্রমণ রুখে দিতে পারে। অর্থাৎ, হ্যাক-প্রুফ।

সারা ভারতে JioFiber এবং Jio AirFiber ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এটি।

এক মাসের ফ্রি ট্রায়ালে Jio WorkPlace, মাইক্রোসফ্ট অফিস এবং ৫১২ GB ক্লাউড স্টোরেজ অন্তর্ভুক্ত।

77
JioPC সেটআপ করবেন কীভাবে?
Image Credit : Gemini

JioPC সেটআপ করবেন কীভাবে?

১. আপনার জিও সেট-টপ বক্সটি চালু করুন এবং অ্যাপস সেকশনে যান।

২. JioPC অ্যাপ্লিকেশনটি চালু করুন এবং তারপর "Get Started" অপশনে ক্লিক করুন।

৩. আপনার কীবোর্ড এবং মাউস প্লাগ ইন করুন।

৪. আপনার কনট্যাক্ট নম্বর দিয়ে লগ ইন করুন অথবা রেজিস্টার করতে আপনার ডিটেইলস দিন।

৫. লগ ইন করুন এবং আপনার ক্লাউড কম্পিউটার ব্যবহার শুরু করে দিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Technology News: ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখেন? এই ভুলেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে
Recommended image2
Nancy Grace Roman Telescope: লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের
Recommended image3
Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?
Recommended image4
iPhone Price Drop: নতুন iPhone 18 Pro আসার আগেই বিরাট ছাড়! সস্তায় iPhone 17 Pro আর Pro Max কেনার সেরা সুযোগ
Recommended image5
Recharge Benefits: BSNL-এর বাম্পার ধামাকা! ২৩৯৯ টাকায় ৪১২ দিন, রিচার্জের চিন্তা শেষ
Related Stories
Recommended image1
Starlink India: Airtel এবং Jio সহ অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের জন্য কোন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে?
Recommended image2
Jio vs Airtel vs Vi: ২০০ টাকার মধ্যে সেরা OTT প্ল্যান কোনটি? রইল বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved