Technology News: WhatsApp Web এবার শুধু চ্যাট নয়, পুরো মিটিং রুম। Chrome, Safari ব্রাউজার খুলেই ভিডিও/অডিও কল শুরু করুন। ‘Call Link’ বানিয়ে ৩২ জন পর্যন্ত জয়েন করাতে পারবেন। Zoom-এর মতো লিঙ্ক শেয়ার সিস্টেম। এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে, ডেটা সেফ। অ্যাপ ডাউনলোড, লগইন ঝামেলা নেই। অফিস, ক্লাস, আড্ডা - সব ব্রাউজারেই।

WhatsApp Web: Zoom লিঙ্ক পাঠাও - এই কথা এবার অতীত হয়ে যাচ্ছে। মেটা WhatsApp Web-এ নিয়ে এলো ফুল কলিং ফিচার। মানে ফোন ছাড়াই, অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ব্রাউজার থেকেই ভিডিও বা অডিও কল শুরু করতে পারবেন। http://web.whatsapp.com খুলে QR স্ক্যান করে লগইন করলেই বাঁ দিকে নতুন 'Calls' ট্যাব দেখতে পাবেন। সেখান থেকে 'Create Call Link' অপশনে ক্লিক করে ভিডিও কল লিঙ্ক বানান। লিঙ্কটা কপি করে যাকে খুশি পাঠিয়ে দিন। সে WhatsApp না থাকলেও শুধু ব্রাউজার দিয়েই মিটিংয়ে জয়েন করতে পারবে। একদম Zoom-এর মতো সিস্টেম, কিন্তু ঝামেলা অনেক কম। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সুবিধা কী?

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল ৩২ জন পর্যন্ত একসঙ্গে জয়েন করতে পারবে। অফিসের ছোট টিম মিটিং, কলেজের প্রজেক্ট ডিসকাশন বা ফ্যামিলির আড্ডা - সব কভার হয়ে যাবে। মিউট, আনমিউট, স্ক্রিন শেয়ার, হ্যান্ড রেইজ - Zoom-এর সব বেসিক ফিচার এখানেও আছে। আর Zoom-এর ফ্রি প্ল্যানে ৪০ মিনিটের লিমিট থাকলেও WhatsApp-এ কল আনলিমিটেড। যতক্ষণ খুশি কথা বলুন, মেটা কেটে দেবে না। সিকিউরিটির দিক থেকেও WhatsApp এগিয়ে। পুরো কলটা এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। মানে মেটা নিজেও আপনার কথা শুনতে পাবে না। Zoom-এর 'Zoombing' ভয় এখানে নেই। আরেকটা দারুণ জিনিস হল, 'Call Link' একবার বানালে সেটা সেভ হয়ে যাবে। 'অফিস মিটিং' নাম দিয়ে একটা লিঙ্ক বানিয়ে রাখুন। রোজ ঠিক একটায় সবাই ওই একই লিঙ্কে ক্লিক করলেই মিটিং শুরু। প্রতিদিন নতুন লিঙ্ক বানোর ঝামেলা শেষ। Zoom-এর Personal Meeting ID-এর মতোই কাজ করবে। ভারতে ৫০ কোটি মানুষ WhatsApp ব্যবহার করে। তাই ক্লায়েন্ট হোক বা দাদু-ঠাকুমা, কাউকে নতুন অ্যাপ ইনস্টল করাতে হবে না। শুধু লিঙ্ক পাঠান, ব্রাউজার খুলে জয়েন করবে। নেটও কম লাগে। 2G বা জিওর স্লো নেটেও কল কাটবে না। মিটিং চলাকালীন চ্যাটে ফাইল, ছবি, লিঙ্ক সব শেয়ার করতে পারবেন।

অসুবিধা বা সমস্যা কী?

তবে সব ভালোর মধ্যে দুটো খামতি আছে। প্রফেশনাল ওয়েবিনারের জন্য যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, রিঅ্যাকশন, ব্রেকআউট রুম লাগে সেগুলো WhatsApp Web-এ এখনও আসেনি। আর ৩২ জনের বেশি মানুষকে একসঙ্গে নিতে পারবেন না। ১০ জনের ক্লাস বা বড় সেমিনার করতে গেলে Google Meet বা Zoom-ই ভরসা। কিন্তু রোজকার অফিস মিটিং, টিউশনের ক্লাস, বন্ধুদের আড্ডার জন্য WhatsApp Web-ই যথেষ্ট। ইউজ করা খুব সোজা। কম্পিউটারে Chrome খুলে http://web.whatsapp.com যান। ফোন দিয়ে QR কোড স্ক্যান করুন। তারপর বাঁ দিকে 'Calls' ট্যাবে গিয়ে 'Create Call Link' সিলেক্ট করুন। Video Call Link কপি করে WhatsApp বা মেলে পাঠিয়ে দিন। Start বাটন চাপলেই মিটিং লাইভ। ফিচারটা ধাপে ধাপে সব ইউজারের কাছে আসছে। আপনার WhatsApp Web-এ Calls ট্যাব না দেখলে প্লে স্টোর থেকে অ্যাপটা আপডেট করে নিন।

শেষ কথা: Zoom-কে টেক্কা দিতে WhatsApp বুঝে গেছে মানুষ কী চায় - সিম্পলিসিটি আর সবার কাছে অ্যাক্সেস। প্রফেশনাল ওয়েবিনার বাদ দিলে দৈনন্দিন মিটিংয়ের জন্য WhatsApp Web বেস্ট অপশন। মাসে মাসে Zoom-এর সাবস্ক্রিপশন বাঁচান। ব্রাউজার খুলুন, লিঙ্ক বানান, কল শুরু করুন। টেকনোলজি যত সোজা হবে, কাজ তত দ্রুত হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।