খুঁটি পুজো দিয়ে আহ্বান শুরু,করোনা আবহেও ঠাকুরপুকুরে থাকছে থিম পুজো

  • স্বাধীনতা দিবসে খুঁটি পুজো দিয়ে আহ্বান শুরু
  •  করোনা আবহেও ঠাকুরপুকুরে থাকছে থিম পুজো
  •  সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে উৎসব
  •  জানাল, ঠাকুরপুকুর এসবি পার্ক পুজো কমিটি

Share this Video

৭৪তম স্বাধীনতা দিবসে ঠাকুরপুকুর এসবি পার্কে দুর্গা পূজার খুঁটি পুজো সম্পন্ন হল। ক্লাবকর্তাদের বক্তব্য, এখন মহামারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ায় দুর্গাপূজা উৎসবকে আর উৎসব বলা যাবে না। এ বছরের পুজোকে শুধু দুর্গাপুজোয় বলা যাবে। সেক্ষেত্রে এ বছর থিম পুজোই করা হবে এসবি পার্কে। তবে কমিটির দাবি, নির্দিষ্ট নিয়মবিধি মেনে তবে এই পুজো করা হবে। এদিন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি মায়ের ত্রিনয়ন-এর মধ্যে থেকে স্যানিটাইজার ছড়ানো হল। পুজো কমিটির পক্ষ থেকে মায়ের কাছে একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই করোনা রোগ থেকে সারা বিশ্ববাসীকে রক্ষা করেন মা দুর্গা।

Related Video