Annapurna Yojana

Share this Video

Annapurna Yojana News | অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তপ্ত অশোকনগর-কল্যাণগড় পুরসভা। বিক্ষোভের সময় পুরসভায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক সুমন হীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাড়িতে ভেরিফিকেশন এবং সরকারি ওয়েবসাইটে ‘Approved’ দেখানোর পরও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারও কারও ক্ষেত্রে পরে ওয়েবসাইটে তিনটি বাড়ি থাকার তথ্য দেখানো হচ্ছে বলেও অভিযোগ। অশোকনগর এলাকায় প্রায় ২৫ হাজার অন্নপূর্ণা যোজনার উপভোক্তা থাকলেও এখনও বহু মহিলা টাকা পাননি বলে দাবি। টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ।

Related Video