09:34 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Mohun Bagan Super Giant - টাইব্রেকারে জয় মোহনবাগানের, ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি

Durand Cup 2026: ডুরান্ড কাপ আয়োজক কমিটি যা চাইছিল ঠিক সেটাই হল। এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC vs Mohun Bagan Super Giant)। এবার ফাইনালেও এই দুই দল পৌঁছে গেল। ফলে রবিবার ফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

Read Full Story
08:51 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: East Bengal FC - এক ডজন গোল! এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নতুন নজির ইস্টবেঙ্গলের মেয়েদের

East Bengal vs Rovers FC: ভারতীয় ফুটবলে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করার পর এবার এশিয়া স্তরেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। বৃহস্পতিবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে (AFC Women’s Champions League) রোভার্স এফসি-র বিরুদ্ধে ১২-০ জয় পেল লাল-হলুদ ব্রিগেড।

Read Full Story
08:48 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Crime News - মায়ের চোখের সামনে দস্তানা পরে বাবাকে খুন, ৩ বছর পর দম্পতিকে যাবজ্জীবন সাজা কোর্টের

মায়ের চোখের সামনে দস্তানা পরে বাবাকে খুনের অভিযোগে হুগলির এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘিরে তদন্তের পর অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল।

Read Full Story
07:59 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: হাঁপানির ইনহেলার বাড়ি দিচ্ছে ব্লাড সুগার, চাঞ্চল্যকর তথ্য় সামনে এল

ওষুধের ধরন, মাত্রা এবং ব্যবহারের পদ্ধতির উপর ভিত্তি করে কিছু ইনহেলারের ওষুধ কম-বেশি পরিমাণে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে নির্দিষ্ট কিছু ইনহেলার গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হয়।

Read Full Story
07:56 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Annapurna Bhandar - ৩০০০ টাকা এখনও ঢোকেনি! অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসানসোল, পুরুলিয়া থেকে উত্তর ২৪ পরগনা— রাজ্যজুড়ে বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা।

Read Full Story
07:42 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Howrah Station - আর জমবে না বৃষ্টির জল, হাওড়া স্টেশন নিয়ে বড় উদ্যোগ রেল ও হাওড়া পুরসভার

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের নির্দেশনায় হাওড়ায় নিকাশি পরিকাঠামো শক্তিশালী করা এবং হাওড়া স্টেশন-সহ সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সমস্যা মোকাবিলার লক্ষ্যে আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং হাওড়া পুরনিগমের (HMC) মধ্যে একটি উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Read Full Story
07:16 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Lucknow Crime - স্ত্রী-বোনকে গুলি করে আত্মঘাতী স্বামী, লখনউয়ের ঘটনায় চাঞ্চল্য

Lucknow Crime: লখনউতে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার গোমতী নগর এলাকায় নিজের স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর সে নিজের বোনকেও গুলি করে এবং শেষে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Read Full Story
07:07 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Bunker Buster - ৫০০ কেজির 'বাঙ্কার বাস্টার' বোমার পরীক্ষা চালাবে ভারত, চিন ও পাকিস্তান চমকে যাবে

এবার বাঙ্কার বাস্টার বোমার পরীক্ষা চালাতে পারে ভারত। সবকিছু ঠিকঠাক এগোলে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমানে (Su-30MKI) দেশীয় প্রযুক্তিতে তৈরি পিজিবি-৫০০ বোমার (PGB-500 Bombs) ফ্লাইট পরীক্ষা করবে।

Read Full Story
07:04 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Bhaichung Bhutia - 'ভারত-ব্রাজিল ম্যাচের জন্য সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল,' দাবি বাইচুঙের

India vs Brazil Friendly Match: ৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথমবার সিনিয়র পর্যায়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতের পুরুষ ফুটবল দল। এই ম্যাচ ঘিরে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে।

Read Full Story
06:42 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Bangladesh - ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়

বৃহস্পতিবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি (বিএনপি)-র প্রাক্তন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ, যিনি ৮৮টি ভোট পেয়েছেন।

Read Full Story
06:15 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Mega-Earth - পৃথিবীর চেয়ে ২৩ গুণ ভারী পাথুরে গ্রহের খোঁজ, এই বিষয়ে নতুন গ্রহ মানছে না বিজ্ঞানের সংজ্ঞা

জ্যোতির্বিজ্ঞানীরা এমন এক বিশাল পাথুরে গ্রহ আবিষ্কার করেছেন, যা বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। GJ 523b নামের এই 'মেগা-আর্থ' গ্রহটি পৃথিবীর চেয়ে ২৩ গুণ ভারী এবং আকারে আড়াই গুণেরও বেশি বড়।

Read Full Story
05:35 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: MMSBY - মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকা কারা কিভাবে পাবেন? জানুন আবেদনের পুরো নিয়ম

MMSBY application process: মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পেতে কীভাবে করতে হবে আবেদন? কী কী নথি প্রয়োজন হবে? ছবিতে দেখুন বিস্তারিত।

Read Full Story
05:13 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Lionel Messi - বাবা প্রয়াত হওয়ার পর প্রথম গোল, ইন্টার মায়ামিকে পয়েন্ট এনে দিলেন লিওনেল মেসি

Jorge Messi Demise: বাবা হোর্হে মেসি প্রয়াত হওয়ার পর শোকে ভেঙে পড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। বাবাকে হারানোর শোকে কাতর আর্জেন্টিনা (Argentina) ও ইন্টার মায়ামির (Inter Miami) অধিনায়ক। তবে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির হয়ে গোলও পেলেন মেসি।

Read Full Story
05:03 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Taarak Mehta Ka Ooltah Chashmah - নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়

Taarak Mehta Ka Ooltah Chashmah: ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র জনপ্রিয় কাস্টের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল FIA-এর ৪৪তম বার্ষিক India Day Parade। নিউ ইয়র্কের রাস্তায় প্রিয় তারকাদের দেখতে ভিড় জমালেন অসংখ্য অনুরাগী ও প্রবাসী ভারতীয়।

Read Full Story
04:30 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Abhishek Banerjee - অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, অফলাইনে KYCর রফাসূত্র দিল ব্যাঙ্ক

Abhishek Banerjee case: অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় অনলাইনে কেওয়াইসি নয়, অফলাইনেই সারতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বাড়িতে গিয়ে স্বাক্ষর নেবেন ব্যাঙ্ককর্মী, কলকাতা হাই কোর্টে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Read Full Story
04:19 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: DA Good News - সেপ্টেম্বর থেকে ৬০ শতাংশ হারে মিলবে ডিএ! বিরাট সুখবর দিল রাজ্য সরকার

২০২৫ সালে বেড়েছিল ৩ শতাংশ ডিএ। ২০২৬ সালে বাড়ল আরও ২ শতাংশ। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ৬০ শতাংশ করে ডিএ পাবেন। বিরাট সুখবর দিল রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে এই ঘোষণা করেছেন।

Read Full Story
03:59 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: PM Matru Yojana - মায়েদের জন্য এল নতুন অনুদান, কন্যা সন্তান হলে মিলবে কড়কড়ে ৬০০০! ছেলে হলে কত পাবেন?

PM Matru Yojana: নতুন মা হলেই মিলবে সরকারি সাহায্য! কন্যা সন্তান হলে মিলবে ৬০০০ টাকা, কীভাবে আবেদন করবেন এই অনুদানের জন্য? জেনে নিন পোর্টালের লিঙ্ক সহ সমস্ত আপডেট

Read Full Story
03:56 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: Indian Super League 2026-27 - এক মাস পিছিয়ে যাচ্ছে, কবে শুরু হবে আইএসএল?

Indian Super League: আগামী মাসের প্রথম সপ্তাহেই আইএসএল শুরু হবে বলে জানা গিয়েছিল। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের ম্যাচের জন্য এক মাসেরও বেশি সময় পিছিয়ে যাচ্ছে আইএসএল। ফলে ক্লাবগুলি প্রস্তুতির জন্য আরও সময় পাচ্ছে।

Read Full Story
03:45 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: ইমরান খান রাজনীতিতে ফিরবেন, হাসপাতালে স্থানান্তরের নির্দেশের পেছনে কি গোপন সমঝোতা?

সুপ্রিম কোর্টের নির্দেশে তিন বছর কারাভোগের পর ইমরান খানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের রাজনীতিতে। আদালতের এই নির্দেশকে ঘিরে শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের অস্বস্তির কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর।

Read Full Story
03:41 PM (IST) Aug 20

Ajker Bangla News Live: অনুদান - ১ কোটি টাকা পর্যন্ত অনুদান! ক্রীড়াক্ষেত্রে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের

sports Fund: পশ্চিমবঙ্গ সরকারের নয়া ক্রীড়া সহায়তা প্রকল্পে অলিম্পিক পদকজয়ীদের ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার, ক্রীড়াবিদদের মাসিক ভাতারও ঘোষণা।

Read Full Story