
টাইগারকে যারা মারতে এসেছিল তাদের পুলিশ কীভাবে ধরল?
Tiger Shroff Firing Case | বলিউড অভিনেতা টাইগার শ্রফের জুহুর বাড়ির বাইরে গুলিচালনার ঘটনায় তদন্তে নয়া মোড়। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে হেফাজতে নিতে রাজস্থানের কোটায় পৌঁছেছে মুম্বই পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোটার রেলওয়ে কলোনি থানায় পৌঁছয় মুম্বই পুলিশের একটি দল। সেখানে গুলিকাণ্ডে অভিযুক্ত তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা। তবে এই গুলিচালনার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, অভিযুক্তদের সঙ্গে ঘটনার কী যোগ রয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।