
TMC পার্টি অফিস থেকে উদ্ধার শয়ে শয়ে আধার কার্ড! নবদ্বীপে চাঞ্চল্য
নদিয়ার নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির হাতে হস্তান্তর হওয়া তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং মৎস্যজীবী কার্ড। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিজেপির দাবি, গত শুক্রবার নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয় তাদের হাতে তুলে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। শনিবার রাতে ওই কার্যালয়ের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢোকেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ের পাশের একটি ছোট অফিসঘরের আলমারিতে দুটি ব্যাগ ভর্তি অবস্থায় অসংখ্য রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ও মৎস্যজীবী কার্ড পড়ে থাকতে দেখা যায়।
Add Asianetnews Bangla as a Preferred Source
