Malda School: স্কুলেই বেধড়ক হাতাহাতি! কী নিয়ে এত বড় ঝামেলা?

Share this Video

Malda School News: মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে প্রাক্তন ছাত্রের স্কুল সার্টিফিকেট নিয়ে বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, স্কুল চলাকালীন দ্বাদশ শ্রেণির এক ছাত্র ও কয়েকজন ছাত্রীর সঙ্গে এক মহিলা অশিক্ষক কর্মীর হাতাহাতি হয়। মহিলা অশিক্ষক কর্মীর অভিযোগ, তাঁর ওপর হামলায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আরও এক সহশিক্ষক ইন্ধন দিয়েছেন। যদিও ঘটনাটি নিয়ে এখনও কোনও পক্ষ ক্যামেরার সামনে মন্তব্য করেনি। থানায় অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। মালদার স্কুলে ঠিক কী ঘটেছিল? সার্টিফিকেট নিয়ে বিবাদ কীভাবে হাতাহাতিতে গড়াল? দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে।

Related Video