গোসাবার রাজনীতিতে নতুন ঝড়! তৃণমূল নেতাকে ঘিরে বিতর্ক

Share this Video

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝোড়ো ঢালিকে ঘিরে নতুন বিতর্ক। স্থানীয়দের একাংশের অভিযোগ, কাটমানি, জমি দখল, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে বিলাসবহুল বাড়ি, খামারবাড়ি, মাছের ভেড়ি এবং একাধিক জায়গায় সম্পত্তি থাকার। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে এবং সম্ভাব্য ডেরাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

Related Video