
কেন্দ্রীয় বাহিনীর সামনেই এ কী করলেন রেখা পাত্র?
Rekha Patra News | সন্দেশখালিতে ফের উত্তেজনা। এবার জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শরিকের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের বউঠাকুরন গ্রামে।ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।কী ঘটেছিল বউঠাকুরন গ্রামে?স্থানীয় সূত্রে খবর, রেখা পাত্রের বাপের বাড়ির প্রায় ৯ বিঘা চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। ২০১৪ সালে এই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, আদালতের নির্দেশ মেনে অপরপক্ষ জমিতে চাষ করতে গেলে রেখা পাত্র ও তাঁর অনুগামীরা বাধা দেন এবং সেখান থেকেই শুরু হয় হাতাহাতি ও গালিগালাজ।