
Sandeshkhali তে Mamata Banerjee-র আমলের নরক যন্ত্রণার রাস্তায় ক্ষোভ
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল একমাত্র যাতায়াতের রাস্তা। প্রায় ২০-৩০টি পরিবারের অভিযোগ, আয়লার পর থেকে রাস্তার কোনও সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ, প্রবীণ ও প্রতিবন্ধীদের চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এমনকি কেউ মারা গেলে মৃতদেহ বের করাও কঠিন বলে দাবি স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।
Add Asianetnews Bangla as a Preferred Source
