
তৃণমূল নেতার গুপ্তধন! পাটক্ষেতে গর্ত করে লুকিয়ে রেখেছিল বস্তা বস্তা টাকা
TMC News Baduria: বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গতকাল গ্রেফতার করে পুলিশ। দীপঙ্করের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৮০ লক্ষ টাকা ও হাজার হাজার সরকারি ত্রিপল। এবার বাদুডিয়া পুরসভার চেয়ারম্যানের বাগান থেকে টাকা ভর্তি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করা হল। চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বাগান থেকে বেড়িয়ে গেল পুলিস। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখান থেকে ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে পুলিশ। সব কটার ভিতরেই ৫০০ টাকার বান্ডিল ভর্তি আছে।
Add Asianetnews Bangla as a Preferred Source
