
বেআইনি কারবারের অভিযোগ তুলতেই বিপাকে কৌস্তভ? তারপর যা ঘটল...
ব্যারাকপুরে BJP MLA Kaustav Bagchi-কে ঘিরে তুমুল বিক্ষোভ! নিজের বিধানসভা এলাকাতেই শুনতে হল ‘Go Back’ স্লোগান। BJP internal clash ঘিরে নতুন করে চর্চা শুরু রাজনৈতিক মহলে। ঘোষপাড়া রোডে বেআইনি গ্যাসের কারবার ও সাট্টার ঠেক চালানোর অভিযোগ তুলে সরব হন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। অভিযোগের আঙুল ওঠে বিজেপির ব্যারাকপুর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জয় যাদবের দিকে। ঘটনাস্থলে গিয়ে টিটাগড় থানার পুলিশকে খবর দেন বিধায়ক। পুলিশের অভিযানে গ্রেফতার হন ৪ জন। এরপর ঘটনাস্থল ছাড়ার সময় কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। ওঠে গো-ব্যাক স্লোগান। ঠিক কী ঘটেছিল ঘোষপাড়া রোডে? কেন নিজের দলের নেতার বিরুদ্ধেই সরব হলেন বিজেপি বিধায়ক? ব্যারাকপুরের এই রাজনৈতিক সংঘাতের বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।