
'ওরা হিন্দুদের ভাগ করতে চাইছে, আপনারা একজোট থাকুন' বিরাট বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari Latest Speech : হাবড়ায় গণেশ পুজোর মঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বর্তমান সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, তোষণনীতি ও ভাতার রাজনীতির মাধ্যমে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া হচ্ছে। বক্তব্যে তিনি দাবি করেন, প্রকৃত হিন্দুরা কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন না।